আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমার পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়েছে প্রায় ২ বছর। তার ৬ মাস পরপরই আমার বিয়ে হয়। বিয়ে হয়েছে আমার নিজের পছন্দের মানুষের সাথেই। আমার বৈবাহিক জীবন নিয়ে কোনো সমস্যা নেই আল্লাহর অশেষ রহমতে। সমস্যা টা আমার ক্যারিয়ার নিয়ে। আমি সবসময় চেয়েছি একটা সরকারি চাকরী করতে, আমার ধারনা সরকারি চাকরী করলে আমি পরিবারে একটু বেশি সময় দিতে পারবো,আমার ক্যারিয়ার টা একটু স্মুদ হবে। এটা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ, আর আমার স্বামীও চায় আমি যেন একটা সরকারী চাকরী করি।
আমি প্রিপারেশন নিচ্ছিলাম, বাসায় পড়ালেখা করতাম আর তার সাথে সাথে সরকারী চাকরীর এক্সামগুলো দিতাম, করোনা আসার আগ পর্যন্ত এভাবেই চলছিল। কিন্তু করোনার কারনে এখন সব কিছু থেমে গেলো। এদিকে আমার আব্বুর একটা ছোটো বিজনেস আছে, এটাই আমার বাবার বাড়ির আয়ের একমাত্র উৎস ছিল। কিন্তু করোনার কারনে আমার আব্বুর বিজনেস টোটালি অফ, কোনো ইনকাম নেই। এটা নিয়ে আমার খুবই মন খারাপ হয় যে আজ যদি আমার একটা চাকরী থাকতো তাহলে আমি হয়ত আব্বু আম্মুকে একটু হেল্প করতে পারতাম। এত মন খারাপের মধ্যে কয়েকদিন আগে আমার একজন আত্মীয় আমাকে খুব ইনসাল্ট করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ২ বছর যাবত বেকার, কিছু করছি না, করার চেস্টাও করছি না। আমি তাকে খুব বোঝানোর চেস্টা করেছি যে আমি আমার এন্ড থেকে সর্বোচ্চ চেস্টা করছি চাকরীর, কিন্তু প্রতিবারই অপমানিত হয়েছি। খুব কষ্ট লেগেছে আমার সেদিন, আমার বেকারত্ব নিয়ে আমাকে এত অপমানিত হতে হল। সরকারী চাকরী তো এমন না যে বললাম আর হয়ে গেল,এটার জন্য লেগে থাকতে হয়,অনেক পড়তেও হয়,তার উপর আমি তো একটা সংসার সামলাচ্ছি তার সাথে সাথে প্রিপারেশন নিচ্ছি।
যেহেতু সরকারী চাকরীর এক্সাম মানেই বিশাল জনসমাগমের ব্যাপার, তাই করোনার মধ্যে তো এক্সাম হবে না বোঝা ই যায়,আবার করোনা থেকে আমরা কবে মুক্তি পাবো তার ও কোনো ঠিক নেই। এমন সিচুয়েশনে আমি কি করতে পারি আপুরা? আমার কি সরকারী চাকরীর জন্যই লেগে থাকা উচিৎ নাকি পাইভেটে জয়েন করার ট্রাই করা উচিৎ? আমি বেকারত্ব থেকে মুক্তি চাই কারন কারো ইনসাল্ট আমি সহ্য করতে পারি না,আমার অসহ্য যন্ত্রনা হয় কেউ যখন আমার ইনঅ্যাবিলিটিজ নিয়ে আমাকে অপমান করে। আমি সারাজীবন মেরুদণ্ড সোজা করে বেচেছি আমি কারো কাছে ছোটো হতে চাই না।
আমাকে পরামর্শ দিয়ে একটু সাহায্য করুন।
আসসালামু আলাইকুম সবাইকে,সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।
Solution by an expert
ধন্যবাদ আপনাকে, আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনার লিখা পড়ে অনুভব করতে পারছি আপনি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার লিখা পড়ে জানতে পারলাম আপনি প্রতিষ্ঠিত হতে চান এবং পরিবারের পাশে দাড়াতে চান। কিন্তু বর্তমান পরিস্থিতি সেটা বাধার সম্মুখীন হয়ে দাড়িয়েছে। এবং আশেপাশে মানুষ থেকে কটু কথা শুনার পর আপনি কষ্ট পাচ্ছেন। সারা বিশ্ব এখন বর্তমান পরিস্থিতির স্বীকার। তাই বলব আপনি যে উদ্দ্যম নিয়ে চাকুরীর প্রিপ্রারেশন নিচ্ছিলেন তা চালিয়ে যান। যদি আপনার কাছে নন গভ: চাকুরীর সুযোগ থাকে সেই বিষয়ে আপনার সাময়িক অবস্থা এবং প্রয়োজন বিবেচনা করে যেটা আপনার জন্য অনুকুল হয় সেটাই গ্রহন করবেন। এছাড়া আপনার লিখা থেকে জানতে পেরেছি আপনি আপনার আশপাশের মানুষের নেচিবাচক মন্তব্য গ্রহন করতে পারছেন না এবং তাদের কথা শুনার পর নিজেকে আপনার হেয় মনে হচ্ছে। এর ফলে আপনার সেল্ফ ইস্টিম কমে যাচ্ছে। এই বিষয়ে সাহায্য পেতে আপনি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনার আত্মমর্যাদা বাড়াতে এবং মানসিক প্রশান্তি পেতে সাহায্য করবে। ধন্যবাদ সায়মা আক্তার পাতা ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট।