আমি খুব রিসেন্টলি এডাম টিজিং শুরু করেছি৷ একদিন সকালে অফিসে যাচ্ছি জ্যামে আটকে আছি, আমি একদম ফুটপাতের পাশের লেন দিয়ে রিকশা করে জাচ্ছিলাম।রোদ গরমে মেজাজ খারাপ ছিল খুব।একটা মধ্য বয়স্ক লোক তার সর্বোচ্চ চেস্টা করে সামনে দিয়ে হেটে যাওয়া একটা মেয়েকে দেখতেছিল ( মেয়েটা কি পরেছিল এটা জরুরি না) সে জখন মুখ ঘুরায়ে, দেখা শেষ করে সোজা হল তখন কি বলে আমি হাত ইশারা করলাম ( একটু বুঝে নিয়েন) সে চোখ ছোট করে আমার দিকে শার্প আই দিলো তখন বল্লম ” কি দেখেন ” তখন বেচারা মুখ নামায়ে ফেলছে।সিগনাল ছেড়ে দিল নাহলে আরো দুইটা কথা বলতাম।আমি চোখ দিয়ে মাপামাপি করা প্রতিটা লোক / মহিলার সাথে এই কাজ করছি।
আমি প্রতিদিন সকালে এই কাজ গুলা করছি!
ভাল্লাগছে খুব!
By: AAmina Fatema Iqbal Liz