You are currently viewing Complications due to not maintaining proper menstrual hygiene

Complications due to not maintaining proper menstrual hygiene

  • Post comments:0 Comments

আজকে বিশ্বব্যাপী মিনুস্ট্রাল হায়জিন ডেয়, যার মূল লক্ষ্য পিরিয়ডের সময় স্বাস্থ্যব্যবস্থাকে গুরুত্ব প্রদান করা। একটি মেয়ের প্রজনন স্বাস্থ্য অনেকাংশই পিরিয়ডের সময়ের পরিচ্ছন্নতার উপর নির্ভর করে। স্বভাবতই আমরা যারা কিছুটা স্বচ্ছল পরিবারের সদস্য তারা পিরিয়ডের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড ব্যাবহার করার চেষ্টা করি কিন্তু অনেকের পরিবারের পক্ষে স্যানিটারি প্যাডটির ব্যয় বহন করা সম্ভব হয় না। অনেকেই আবার প্যাড বাবহারে উদাসীন। আমাদের দেশের স্যানিটারি প্যাড কতটা সুরক্ষা দেয় এবং স্বাস্থ্যসম্মত এরকম খুব কম জরিপ আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে একটি জরিপে দেখা গেছে তারা প্যাডের খরচ বাঁচানো এবং ড্রাই ফিলিংসের জন্য শুধুমাত্র টয়লেট টিস্যু এবং কিচেন টিস্যু বা খুব কম দামী প্যাড ব্যবহার করে থাকে। কিন্তু এ ধরনের অভ্যাস পরবর্তিকালে আমাদের প্রজনন স্বাস্থ্যকে ক্ষতির মুখে ফেলতে পারে। আবার আমাদের মধ্যে একাধারে অনেক সময় ধরে একটি প্যাড ব্যবহারের অভ্যাসও দেখা যায়। অতিরিক্ত সময় ধরে ব্যবহৃত প্যাড আমাদের জরায়ুতে স্ট্রেস ফেলে, ক্যান্সার, টক্সিক শক সিনড্রোম, ফাঙ্গাল ইনফেকশন এবং UTI এর সম্ভাবনা বাড়িয়ে তোলে। শুধু প্যাড ব্যবহারেই সাবধানতা নয়, নিজস্ব পরিচ্ছন্নতা এবং সচেতনতা আমাদেরকে সুস্থ্য থাকতে সাহায্য করবে।তাই নিজে সচেতন হন এবং সবাইকে সচেতন করতে এগিয়ে আসুন।

By Kazi Jobaida Saba Mentee, WSIF
Dr Sabrina Choudhury, Coordinator, WSIF
Dr Mir Nabila Ashraf Associate, WSIF
Dr Kamrun N. Koly Founder, WSIF

Leave a Reply