১৯৮১ সালে মার্কিন লেখিকা Cᴏʟᴇᴛᴛᴇ Dᴏᴡʟɪɴɢ তাঁর “Tʜᴇ Cɪɴᴅᴇʀᴇʟʟᴀ Cᴏᴍᴘʟᴇx : Wᴏᴍᴇɴ’s Hɪᴅᴅᴇɴ Fᴇᴀʀ ᴏғ Iɴᴅᴇᴘᴇɴᴅᴇɴᴄᴇ” বইয়ে প্রথম এই শব্দ ব্যবহার করেন।তাহলে চলুন দেখা যাক এই সিন্ড্রেলা কম্পলেক্স টা আসলে কি!নারীদের মাঝে অতিরিক্ত পুরুষনির্ভরতা বা সাবকনশাসলি পুরুষ দের কে সব কিছুর রক্ষক ভাবার চিন্তাধারণা এটাই মূলত এই কম্পলেক্স টি। রূপকথার গল্পের রাজকুমার সবসময় এসে রাজকন্যা কে উদ্ধার করবে এবং রিয়েল লাইফে ও এমনি হবে, এই ধরনের মনমানসিকতার ই একত্রিত নাম সিন্ড্রেলা কম্পলেক্স।
১. আমাদের সমাজ আগে থেকেই নারীদের মধ্যে এই চিন্তাভাবনা ঢুকিয়ে দেয় যে তাদের পুরুষদের উপর নির্ভর করতে হবে। উদাহরণস্বরুপ, বাসায় যে কোন ইলেকট্রনিকস এর কাজ অথবা কোন কিছু কিনতে বাজারে যাবার জন্য আমাদের বাসার ছেলেটাকেই পাঠানো হয়, আর মেয়েটাকে ইনভলভ করা হয় রান্নার কাজে, এভাবে আগে থেকেই মেয়েদের মাথায় ইনপুট হয়ে যায়, এই সব ইলেকট্রনিকস আর বাজার থেকে হুটহাট জিনিস শুধু ছেলেরাই আনতে পারবে।
২। আমাদের দেশে অধিকাংশ পরিবারেই ছেলে সন্তানদের সব কিছুকে অতিরিক্ত গুরুত্ব দেয়া হয় ওবং মেয়েদের পড়াশোনা ও ক্যারিয়ারকে খুব কমই মূল্য দেয়া হয়। মেয়ে হলেই যেনো জীবনের মূল উদ্দেশ্য ভালো একটা বিয়ে করা ও সন্তান জন্ম দেয়া এই মেসেজ সব মেয়েদের মাথায় ঢুকিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এই কারণে মেয়েরা এর ব্যাতিক্রম কিছু যে হয় এটা ভাবাও একসময় ভুলে যায় এবং ছোটবেলা থেকেই মেয়েদের মাঝে এই ধারণা গড়ে উঠে যে পুরুষরাই সবকিছুর সুরক্ষাকারী।
৩। এই কমপ্লেক্সটির কারণে জীবনের বিভিন্ন ডিসিশন নেয়ার সময় নারীরা কনফিউজড থাকেন এবং কনফিডেন্স এর অভাবে চেষ্টা করেন পুরুষের উপর নির্ভর করতে।
৪। এই ধরনের মানসিকতা শুধু একজন নারী নিজেই বহন করেন এমন নয়। তার পরিবার ও এই কম্পলেক্স নিয়ে চলতে পারেন।
যদিও এই জেনারেশনে আমরা অনেকটাই সচেতন তারপরেও এখন ই চিন্তার সময় একটু হোঁচট খেলে নিজেরা উঠে দাঁড়ানোর চেষ্টা ক’জন করি? তাই রূপকথার রাজ্যে বসবাস না করে সব নারীর ই উচিত নিজেই নিজের প্রোটেক্টর হওয়া। এই বিষয় নিয়ে আসলে একদিনে লিখে শেষ করা সম্ভব না। পরবর্তী তে আরেকদিন এর সমাধান নিয়ে আলোচনা করবো। এই সিন্ড্রেলা কম্পলেক্স নিয়ে আপনাদের মতামত কি? কখনো পরিচিত কারোর মাঝে অথবা নিজের জীবনেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন।