You are currently viewing Increasing productivity

Increasing productivity

  • Post comments:0 Comments

প্রায়‌ সময়‌ আমাদের‌ অনেকের এমনটি মনে‌ হয়‌ যে ২৪‌ ঘন্টা‌ পার‌ হয়‌ গেলো‌, অথচ‌ কাজের‌ অগ্রগতির কিছুই হয়নি।‌ এর ফলে‌ মানসিকভাবে একটা‌ অস্থিরতা‌ কাজ‌ করে‌, নিজের‌ সামর্থ্য‌ সম্পর্কে‌ সন্দেহ‌ জাগে।‌ নিচের সহজ‌ কিছু‌ টিপস‌ ফলো‌ করলেই চাইলে সহজেই আমরা কাজের‌ প্রোডাক্টিভিটি‌ বহুগুণে বাড়িয়ে তুলতে পারি-

১। প্রথমেই‌ দিনের কাজের তালিকা/ চেকলিস্ট তৈরী করা এবং প্রায়োরিটি অনুযায়ী কাজ ভাগ করা।

২। লিস্টটা কাগজে লিখে চোখের সামনে রাখা এবং দিনের শুরুতেই কঠিন কাজগুলো সেরে ফেলা।

৩। সকল প্রকার নেগেটিভ অনুভূতি মন থেকে দূর করে, নির্ধারিত সময়ের মাঝে কাজ শেষ করার প্রতি নজর দেয়া।

৪। যখনই‌ কাজের মনোযোগ‌ কমে যাচ্ছে বা কাজ‌ করতে‌ ভালো‌ লাগছে‌ না মনে হবে তখনই সর্ট ব্রেক নেয়া।

৫। মনকে স্থির করতে যা করা যাবে তা হল, আরামদায়ক জায়গায় বসে চোখ বন্ধ করে নিঃশ্বাসের‌ প্রতি‌ লক্ষ‌ করা, তারপর গভীরভাবে‌ শ্বাস‌ নেয়া এবং আস্তে‌ আস্তে‌ ছাড়া, প্রথমে কয়েক মিনিটের জন্য চেষ্টা করতে হবে এরপর ধীরে ধীরে সময় বাড়বে।

৬। নিজের প্রতি অন্যদের প্রত্যাশার কথা ভাবতে হবে এবং সবসময়‌ সময়ানুবর্তিতা‌ মেনে‌ চলতে হবে, কাজের‌ মান রক্ষা‌ করতে হবে। নিজের গুণগুলোর কথা মনে‌ করে সেই অনুযায়ী কাজ করতে হবে।

৭। মনোযোগ বাড়াতে, কানে‌ হেডফোন‌ রাখা‌ যেতে পারে কাজের সময়, বাসায়‌ সবার সাথে আপনার‌ সমস্যা‌র কথা শেয়ার‌ করতে পারেন এবং সহযোগীতা‌ করতে‌ বলতে পারেন, সোশ্যাল‌ মিডিয়া‌ থেকে‌ ডিএক্টিভেট‌ বা‌ ফোনটা‌ দূরে‌ সরিয়ে‌ রাখতে পারেন প্রয়োজনে।

৮। ডিজিটাল যুগে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্যও রয়েছে নানারকম অ্যাপ। আপনার পছন্দ এবং সুবিধা মত অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।

উপরের টিপ্সগুলোকে মেনে চললে আশা করা যায় আপনার জীবন ও কাজে কর্মদক্ষতা যেমন বাড়বে, তেমনি ইনোভেটিভ হওয়া সহজ হবে এবং নিজেকে প্রমাণ করতে পারবেন প্রতিক্ষেত্রে।

Leave a Reply