গর্ভকালীন অবস্থায় একজন নারী মানসিকভাবে খুব সেন্সিটিভ অবস্থায় থাকেন। হরমোনের ওঠানামা,
নানা রকম শারীরিক পরিবর্তন, অনাগত সন্তানের লালনপালনের শংকা সব মিলিয়ে এই অবস্থা সৃষ্টি
করে। শারীরিক যত্নের পাশাপাশি হবু মায়ের মনের স্বাস্থ্যের যত্ন নেয়াও খুব দরকারি। একা একা এই
অবস্থা কাটিয়ে ওঠা অনেকের পক্ষেই সম্ভব হয় না। স্বামী, পরিবারের অন্যান্য সদস্য এবং
আত্মীয়-বন্ধুরা এক্ষেত্রে ভূমিকা পালন করলে ব্যাপারগুলো সহজ হয়ে যায়। আপনার পরিবারে বা
বন্ধুবৃত্তে এমন হবু মা যদি থাকেন তার প্রতি আপনার দায়িত্ব কী হতে পারে, আসুন জেনে নেই।