সাইকোলজির দুনিয়ায় ম্যালএডাপটিভ ডে-ড্রিমিং একটি নতুন টার্ম। বাংলায় যাকে আমরা দিবাস্বপ্ন বা আকাশ কুসুম কল্পনা বলি অনেকটা সেরকমই, কিন্তু এর পরিসর আর প্রভাব অনেক বেশি। এই অবস্থাটির কোনো সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে দেখা গেছে, যারা অতীতে কোনো ট্রমা যেমন শারীরিক বা মানসিক নির্যাতন, নিকটজনের থেকে বিচ্ছেদ ইত্যাদির শিকার হয়েছেন তাদের অনেকেরই এই কন্ডিশনটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেউ যদি বুঝতে পারেন এ সমস্যায় ভুগছেন অবশ্যই মানসিক স্বাস্থ্য চিকিৎসকের পরামর্শ নেবেন। চলুন জেনে নেই কি হয় এই পরিস্থিতিতেঃ