You are currently viewing Glossophobia

Glossophobia

  • Post comments:0 Comments

Glossophobia এক ধরণের মানসিক অবস্থা যা দ্বারা ব্যক্তির উপস্থাপনা বা বক্তৃতার প্রতি ভয় বা উদ্বিগ্নতা বোঝায়। ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বক্তৃতা, প্রেজেন্টেশন, উপস্থাপনা ইত্যাদির সম্মুখীন হতে হয়। অনেকেই বেশ সাবলীলভাবে এই কাজগুলো করতে পারলেও আমরা অনেকেই কিন্তু বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাই, আত্মবিশ্বাস খুঁজে পাইনা এবং ঘাবড়ে যাই। যাদের Glossophobia আছে তারা যা যা অনুভব করেন তা হল-

👉 হার্টবিট বেড়ে যাওয়া,

👉 বুক ধড়ফড় করতে থাকা,

👉 ঘেমে যাওয়া,

👉 হাসফাস লাগতে থাকা,

👉 মাথা ঘোরানো, ইত্যাদি।

আসুন জেনে নিই Glossophobia এর কিছু কারণ–

👉 সামাজিক উদ্বিগ্নতা (Social Anxiety),

👉 তিরস্কারের অভিজ্ঞতা, ইত্যাদি।

Glossophobia কাটিয়ে উঠতে আমরা যেসব পদক্ষেপ নিতে পারি–

👉 মনরোগ বিশেষজ্ঞের শরনাপন্ন হওয়া,

👉 Cognitive Behavioral Therapy,

👉 বক্তৃতা বা উপস্থাপনার আগে একা এবং বন্ধুদের সামনে বারবার চর্চা করা,

👉 “কথা বলার সময় আমার ভুল হতেই পারে” এই মানসিকতা চর্চা করা,

👉 উদ্বিগ্নতা কাটাতে Breathing Exercise করা।

আসুন Glossophobia সম্পর্কে জানি এবং বক্তৃতা, উপস্থাপনা ইত্যাদির প্রতি ভীতি কাটিয়ে উঠি।

Written by

Rezouna Sharmin Sworna

Soil, Water & Environment, University of Dhaka

Associate, Women Support Initiative Forum – WSIF

Leave a Reply