You are currently viewing Creative Therapy

Creative Therapy

  • Post comments:0 Comments

Creative therapy বা সৃজনশীল থেরাপি হলো থেরাপির একটি ফর্ম হিসাবে কাজ করে। যা একজন ব্যক্তির মানসিক এবং শারিরীক স্বাস্থ্য এর সুস্থতা এবং চিকিৎসার জন্য একটি থেরাপিউটিক এ্যাপ্রোচ হিসেবে  কাজ করে। একজন প্রশিক্ষিত  থেরাপিস্ট যিনি সৃজনশীল থেরাপি ব্যবহার করে ব্যক্তির মানসিক, সংবেদনশীল এবং  শারীরিক সমস্যাগুলি সমাধানে সাহায্য করে থাকে।

সৃজনশীল থেরাপি একজন ব্যক্তিকে তাদের চিন্তাভাবনা, আবেগ এবং অনুভূতিকে শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে সহায়তা করে। সৃজনশীল থেরাপি এমন লোকদের জন্য খুবই উপযোগী যাদের ভার্বালি বা  মৌখিকভাবে অনুভূতি প্রকাশ করতে অসুবিধা হয়।

বিভিন্ন ধরনের সৃজনশীল থেরাপি রয়েছে। একটি বা  কয়েকটি সৃজনশীল থেরাপি নির্দিষ্ট একটি অবস্থার জন্য বেশি উপযোগী হতে পারে। কোন ধরণের সৃজনশীল থেরাপি একজন ব্যক্তির জন্য সবচেয়ে ভাল কাজ করবে তা নির্ধারণ করতে পারে একজন থেরাপিস্ট।

কয়েকটি ক্রিয়েটিভ থেরাপির নাম নিম্নরূপঃ

  • ‌ডান্স বা নাচ থেরাপি
  • ‌সংগীত থেরাপি
  • ‌আর্ট থেরাপি
  • ‌ড্রামা থেরাপি

**ডান্স বা নৃত্য থেরাপি:

‌ নৃত্য থেরাপি একজন ব্যক্তির জ্ঞানীয়, মানসিক, সামাজিক এবং শারীরিক সুস্থতা বাড়াতে সাহায্য করে। নৃত্য থেরাপির কৌশলগুলির মধ্যে রয়েছে মিররিং, ভিজুয়াল এনালাইসিস বা দৃশ্যমান বিশ্লেষণ, কল্পনাপ্রবণ কৌশল, ধ্যানের কৌশল, আত্মদর্শন এবং ফোকাসিং।

‌ডান্স থেরাপি এমন লোকেদের জন্য উপযোগী যাদের শারীরিক বা মানসিক সমস্যা রয়েছে। ডিপ্রেশনে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য ডান্স থেরাপির ব্যবহার অত্যন্ত উপকারী হতে পারে। নৃত্য থেরাপি উদ্বেগ এবং বিষণ্নতার মাত্রা হ্রাস করে যখন এটি জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি করে এবং এর ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়।

‌একটি নৃত্য থেরাপি সেশনে আবেগগুলির মধ্যে সংযোগ তৈরি করে শারীরিক সংবেদনগুলির উৎসাহিত করে এবং সহানুভূতির অনুভূতি তৈরি করে।

#ডান্স থেরাপি কয়েকটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিত্সার জন্য ব্যবহার করা যেতে পারে।

  • ‌আত্মসম্মানবোধ উন্নত করতে
  • ‌আর্থ্রাইটিস দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে
  • ‌ডিমেনশিয়া
  • ‌কমিউনিকেশন  স্কিলস বাড়াতে সাহায্য করে
  • ‌পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার
  • ‌ ইটিং ডিসঅর্ডার
  • ‌ বিষণ্ণতা

#হরমোনঃ

ডান্স থেরাপি সেরোটোনিন এবং ডোপামিন হরমোনগুলি মানুষের মধ্যে সুখের অনুভূতি বাড়াতে এবং স্ট্রেস হরমোন হ্রাস করতে সাহায্য করে।

কখন ডান্স থেরাপি ব্যবহার করা যাবেনা?

 অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসার মতো কিছু ইটিং ডিসঅর্ডার বা খাবার ব্যাধি থাকলে এবং কিছু গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির জন্য ডান্স থেরাপি নিজে থেকে ব্যবহার করা উচিত নয়। এক্ষেত্রে প্রফেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের এর সাথে কথা বলে এই থেরাপি ব্যবহার করা যেতে পারে নাহলে এটি উপকারের চেয়ে ক্ষতিও হতে পারে।

~ Written by WSIF Psychologist

Nayeema Islam Antora

Leave a Reply