খুব পারসোনাল একটা ঘটনার দুইবছর পুরন হচ্ছে আজকে। ইস্যুখানা পারসোনাল ট্যাগ লাগালাম এই জন্য যে আমি বিস্তারিত বলতে চাই না।আমার এই ক্লিনিক্যাল মেন্টাল কন্ডিশন অথবা ডিপ্রেশন এই সময় চুড়ান্ত রুপ ধারন করে।প্রথম শুরু হয় আব্বা মারা যাবার পর আর এই ঘটনা ঘটে এক বছর পর ২০১৭সালের জুলাই মাসে।
আমার নিজেকে ঠিক করতে অনেক সময় লাগছে। আমি বেশি আহ্লাদে মানুষ। কিন্তু আমাকে লাইনে আনার জন্য আহ্লাদ / আদর /ভালোবাসা কাজ করেনা, আমার সাথে টাফ হতে হয়। আমার দুই বান্ধবী আমার সাথে সেই লেভেল এর টাফ লাইনে চলে গেছিল এই সময় টায়।কন্টিনিউয়াস টেক্সট, কল,মিট।আমি বেস্টির সাথে ফোনে কথা বলতে বলতেও কাদতাম ” আমার সাথে কেন এমন করল” টাইপ কান্নাকাটি!!!!
অনেকে অনেক সময় বলে খারাপ ফ্রেন্ড খারাপ বান্ধবী র পাল্লায় পড়ে এই গুলা করছি। আমি জোর গলায় বলতে পারি আমি যদি আমার দুই বান্ধবী কে লুকায়ে অই সব না করতাম, না জড়াতাম নিজেকে তাহলে আজকে এইদিন আসতোই না জীবনে।
আমার বড়ভাই এর পরে এই দুইজনেই আমি একটু ভয় পাই। দুইজন এর নাম ইচ্ছা করেই দিলাম না, ধরে নেন তাদের নাম “রু ” আর “তা”।আমার একটা বিশেষ বইশিস্ট হল আমি সব নেগেটিভ ঘটনার মদ্ধে পজেটিভিটি খুজে বেড়াই।আমার এই ঘটনার প্রতি পরতে পর তে পজেটিভি জড়ায়ে আছে। ইনব্যালান্স রিলেশন এর জন্য আম্মা+ ভাইদের থেকে হাজার মাইল দূরে চলে গেছিলাম,সেই ভাই সবার আগে বুকে টেনে নিলো। আবার বাসার সবার **মনি হয়ে উঠলাম।নামাজ পড়েছি, বই পড়েছি আর ভুল গুলাকে লিখে রেখেছি।মানুষ এর জীবন এর অন্যতম কাজ হল ” ভুল থেকে শিক্ষা নেয়া, আর ভুলের পুনরাবৃত্তি না করা।তথাকথিত ১৭ মাসের রিলেশন ভেংগে জাবার পর, বিয়ের প্রিপারেশন এর কাছাকাছি এসে “দি এন্ড “। সবাই হয়তো বল ব্রেকাপ হইছে ব্রেকাপ হইছে, আমি মোটামুটি ৭/৮ মাসের মাঝে বুঝলাম আসলে আমার “শেক আপ”হইছে।এবং এটাই ছিল আমার জীবন এর অন্যতম একটা ভালো ঘটনা।
এতো বড় ইতিহাস পড়ে যদি বিরক্ত হন তাহলে দুইটা ভালো কথা বলি
” নেভার কমপ্রমাইজ ইউর স্ট্যান্ডার্ড ফর এনি ওয়ান ফর এনি বডি।জীবনে কেউ ভালোবাসে নাই, জীবনে প্রেম নাই এইগুলা জাস্ট বুলশীট টক।বিয়ে না হলে না হবে তারপর ও নিজের সম্মান বিকায়ে না নিজের স্ট্যান্ডার্ড থেকে নিচে নেমে না।হ্যা আমার উপর বিয়ে করা নিয়ে সামাজিক/ পারিবারিক চাপ আছে, কিন্ত এর মানে এই না জারে সামনে পেলাম তারে বিয়ে করে ফেললাম। প্লিজ অপেক্ষা করেন পারফেক্ট টাইম এর জন্য, হয়তোবা পারফেক্ট পিপল এর জন্য। আর যদি কিছুতেই কিছু না হয় তাহলে নিজের উপর ট্রাস্ট রাখেন
আমার সাথে জা হবে তার সবকিছু আমার ভালোর জন্য হবে।
ভালো থাকবেন সবাই।ভালোবাসি আমার “রু” কে
ভালোবাসি আমার ” তা” কে
Solution by an expert
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম জানাই এত সুন্দর করে আপনার জীবনের অনেক গুরত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য। আপনার কথা থেকে বুঝতে পারছি যে আপনি আপনার জীবনে একটা ক্রিটিকাল এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছেন এবং এখন সেটা সামলে নিয়ে ঘুরে দাড়িয়েছেন। এবং সেই সাথে কিছু সাপোর্টিভ মানুষ আপনি পেয়েছেন, আপনার দুই বান্ধবী, ভাই এবং আরো দুইজন ব্যক্তির কথা বলেছেন যারা আপনার পাশে ছিলেন। আপনি নিজের আত্মসম্মানকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন যা সত্যিই অনেক প্রয়োজনীয় আমাদের সবার জীবনে।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।