• Post comments:0 Comments

বারো বছরের বিবাহিত জীবন আমার. বিয়ের একবছর পর আমি বিদেশ এ চলে আসি. আমার বরের পরিবার অনেক বছর ধরেই বিদেশে থাকে.

, ওরা বিদেশেই বেরে উঠেছে.As a person আমার বর খুব চুপচাপ এবং শান্ত.সংসার এর একদম শুরু থেকেই আমার শাশুরী আমাকে একদম ই সহ্য করতে পারেন না. আমরা জয়েন্ট ফ্যামিলি তে থাকতাম. আমার চুল, গায়ের রং থেকে শুরু করে আমার home district এ ও ওনার সমস্যা. আমার বর এসব অন্যায় এর protest করতোনা কিনতু রুম এ এসে আমাকে সরি বলতো. বলে রাখি আমার বিয়ে পুরোপুরি পারিবারিক ভাবেই হয়েছে. আমি কোন কিছু রাধলে ওইটা এক কোনায় ফেলে রাখতো, মুখে দিয়েও দেখতোনা.আমি কিছু কিনলে শখ করে ঘরের জিনিস ওগুলো ফেলে দিতো. আমার স্বামি drive করার সময় আমাকে পাশে বসতে দিতো না উনি দৌরে গিয়ে গারী তে উঠতো যেন আমি বসতে না পারি. আমার মা কে এইসব কথা বললে বলতো সংসার করতে গেলে এগুলি হয় হেনতেন.যাই হোক আমি অনেক কষট করে এখানে graduation complete করেছি আমার ছেলে কে নিয়ে. তারপর অনেক ঝামেলার পর আমরা নিজেরা বারি কিনে আলাদা হয়ে যাই. কিন্তু ততোদিন এ এইসব মানসিক অত্যাচার এ আমি খুব ভেঙ্গে পরি,depressed হয়ে যাই ও suicide করার plan করি. তারপর আমার স্বামী তার ভুল বুঝতে পারে কিনতু আমি আমার স্বামী কে কিছুতেই মাফ করতে পারছিনা. Proti দিন ই আমার আত্যহত্যা করতে ইচ্ছা করে, শুধু মনে হয় আমি বেচে থেকে কি লাভ. Life টা কে burden মনে হয়. কি করলে আমার একটু বাচতে ইচছা করবে?আমার বাচ্চা দুইটার তো কোন দোষ নাই, আমি রাগ করে ওদের সাথে চিল্লাচিল্লি করি. আমার এতো সুন্দর দুইটা বাচ্চা আমার মতো মানসিক ভাবে অসুস্হ মা deserve করে না… নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি খুব tired….. আমার শুধু মরতে ইচ্ছা করে

Additional info: Apu, just for information i have a good job and i am going to the counselor regularly. I am suffering from depression and taking med for that too. Kintu ekshomoy boi porte khub bhalobashtam kintu ekhon r porte parina. Onek cheshta kori but valo lagena. Tv series, movies kichu bhalo lagena. I lost myself somewhere…

Thank you in advance.

Solution by an expert

প্রথমেই আপনাকে  অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম জানাই এই কারনে যে আপনি আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন ও হেল্প নিতে চাইছেন। আপনার কথা থেকে আমি বুঝতে পারছি আপনি আপনার শাশুড়ির আচরণে খুবই আঘাত পেয়েছেন যা আসলে আপনার বর্তমান মানসিক অবস্থার জন্য অনেকটাই দায়ী। সেই সাথে আপনি আপনার স্বামীর কাছ থেকে যে সাপোর্ট আশা করছিলেন তাও পান নি। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি আপনার ছেলেকে নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এটা অনেক বড় একটা অর্জন আপনার। এবং সেই সাথে আপনি এখন খুব ভালো একটা জব করছেন যা খুবই প্রসংশনীয়। একটু খেয়াল করে দেখবেন আপনার শাশুড়ি আর স্বামীর সাথে আপনার এই সম্পর্কের বাইরে ও আপনার জীবনের অনেক অংশ রয়েছে। আমি বুঝতে পারছি এই ব্যক্তি গুলো আমাদের জীবনে অনেক গুরত্বপূর্ণ কিন্তুু জীবনের সব কিছুই এনারা নন।

এর বাইরে ও আপনি একজন মা, মেয়ে, একজন কর্মজীবী নারী, একজন শিক্ষিত ও সচেতন নারী। আপনি বলেছেন যে আপনও কাউন্সিলিং সেবা নিচ্ছেন যার মানে নিজেকে ভালো রাখার অদম্য ইচ্ছে আপনার রয়েছে। আর আপনার শখের কাজ গুলো( বই পড়া বা অন্য কিছু)  করতে আপনার তখনই ভালো লাগবে যখন আপনি পজিটিভ চিন্তা করতে পারবেন। আশা করি আপনি কাউন্সিলিং সেবা কন্টিনিউ করবেন এবং দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। আপনার জন্য অনেক শুভ কামনা রইল। 

Leave a Reply