• Post comments:0 Comments

Somebody is disturbing me for 13 years. We used to be classmates when we were in class 8. তখন ওরকম প্রেম ভালবাসা বুঝতাম না। তখন থেকেই সে ডিস্টার্ব করে। আমার ফ্যামিলি কে বাজে মেসেজ দেয়। আমাকে সামনা সামনি এসে কিছু বলতোনা। ফেসবুকে মেসেজে বিভিন্ন জিনিস লিখতো। একটা সময়ে এসে আমার বান্ধবীকে আমাকে খুন করার হুমকি লিখে পাঠাতো। আমাকে পাঠাতো। আমাকে, পেইজে এখনো নিউ আইডি খুলে মেসেজ দেয়। মেসেজ পর্যন্ত সহ্য করে নিতাম। কিন্তু এখন ফলো করা শুরু করেছে রাস্তায়। আমি খুব ইনসিকিওর ফিল করছি। আমার এক আপুকে দিয়ে কথা বলিয়েছি। এবং আপুর মতে, ঐ ছেলে নেশা করে। কথা বলতে গেলে কাপতে থাকে। আপু পরে তাকে চলে যেতে বললে চলে যায় তার আগ পর্যন্ত আমার পিছনে ঘুরতেছিলো। আমি ভালো ফিল করতেছিনা। কি করা উচিত আমার? ১৩ বছর ধরে কোনো অ্যাডিক্ট সাইকো যদি এসব করতে থাকে তাহলে কি করা উচিত? আমি চাইনা ভবিষ্যতে যেয়ে কোনো ক্রাইম এর স্বীকার হই। আমাদের দেশে ক্রাইম এর বিচার হয় না। আর কোনো কিছু হলে আমার বিচার হয়েও আমার ক্ষতি কেও পূরন করতে পারবেনা। আমাকে একটা সলিউশন দিন।

Solution by an expert

প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম জানাই হেল্প চাইবার জন্য। আপনার কথা থেকে বুঝতে পারছি  আপনি খুব আতংকে আছেন এবং এরকম একটা বিষয় সত্যিই আতংকিত হওয়ার মতই। সেই সাথে ১৩ বছরের একটা বিরক্তিকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। যেহেতু বিষয়টা খুন করার মতো হুমকিতে চলে গেছে তার মানে এখানে আপনাকে অবশ্যই লিগ্যাল একশন এ যেতে হবে।আর সে জন্য অবশ্যই আপনাকে মানসিক ভাবে শক্ত হতে হবে। আপনাকে অবশ্যই সাপোর্টিভ ব্যক্তিদের হেল্প নিতে পারেন যেমনটি বলছিলেন আপনার এক আপুর কথা  এবং লিগ্যাল এক একশনে যেতে পরিবারের সাপোর্ট খুবই গুরত্বপূর্ণ। সেই সাথে নিজেকে নিরাপদে রাখার যে তাগিদ আপনার মধ্যে রয়েছে তা নিয়ে আপনি দ্রুতই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা রাখছি। 

Leave a Reply