ইন্টারন্যাল পলিটিক্স এর শিকার হয়ে জব ছেড়ে দিয়েছিলাম ২০১৭তে।আগুপিছু কিছুই ভাবিনি এরপর কি করব তাও ভাবিনি। বেকার ছিলাম ২১মাস।আমার সবচেয়ে কাছের মানুষ গুলার আমার প্রতি আচরণ বদলে জেতে সময় লাগলো কয়েকমাস।বাসার ফিনান্সিয়াল কন্ডিশন কখনো খারাপ ছিল না, আমার জব করা না করা নিয়ে কোন কিছুই বাসায় আটকে থাকার মত না, তাও আমি তাদের প্রতিনিয়ত খোচা আর খোটা থেকে বাচিনি।
আমি বাসায় বসে চেস্টা করেছি জবের আর আল্লাহ কে ডাকছি।২১মাস বসে থাকার পর বাংলাদেশের বিগেস্ট অনলাইন মার্কেট প্লেসে অপারেশন টিমে জয়েন করলাম।যারা আমাকে প্রতিনিয়ত বাড়ির কেয়ারটেকার ভাবতো তারাই এখন আমাকে মিস করে বলে টেক্সট দেয়, আমাকে দরকারের সময় কাছে পায়না বলে হতাশা প্রকাশ করে,আমার আম্মা “**মনির কাল সকালে অফিস আছে,আমি না থাকলে সকালে না খেয়ে বের হবে মেয়েটা ” এমন কথা বলতে শুনি তার দুইছেলেকে।
আমি জানিনা এই সমস্ত ঘটনা আমার মনে অহংকার সৃস্টি করছে কিনা, জদি করেও তাহলে আমি আল্লাহর কাছে মাফ চাইব। কিন্ত আমার কাছে এটাই নিজের কাছে নিজেকে জিতায় দেয়া।বেকার থাকার সময়টুকুতে আম্মার কাছে প্রয়জনে টাকা চেয়েছি, আর সেটা একটু একটু করে শোধ করে দিচ্ছি। আর কিছুদিন পরে হয়তোবা জবের সাথে বিজনেস ও শুরু করব। আমার প্রতিজোগিতা আমার নিজের সাথে, আমার আইকন আমি নিজে।গ্রুপে আমি কিছুটা পরিচিত মুখ তাই নিজের স্ট্রাগল এর কথা নিজের আইডি থেকে লিখলাম না।
আমি খুব হাসিহাসি চেহারাটাই দেখুক!!!! এই হলাম আমি আর এই হল আমার বিজয় এর গল্প।
Solution by an expert
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে আপনার জীবনের অনেক গুরত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য। আপনার কথা থেকে বুঝতে পারলাম আপনি একজন উদ্যমী এবং স্বনির্ভর সাহসী নারী। জীবনের কঠিন সময়ে কাছের মানুষ গুলোর বদলে যাওয়া আচরণে আপনি আহত হয়েছেন তবে ভেঙে না পরে সাহস ও শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়িয়েছেন এবং সেই সাথে আপনি নিজেকে প্রমাণ করেছেন এক অপ্রতিরোধ্য ও সফল ব্যক্তি হিসেবে। আপনার আত্মবিশ্বাস আপনাকে আরও এগিয়ে নিয়ে যাক এই শুভকামনা রইল।