আমার ডিভোর্স হয়েছে প্রেগন্যান্ট থাকা অবস্থায়, যা কার্যকরী হয়েছে বাচ্চার জন্মের পর। প্রায় ৩ বছর ৯ মাস আমি একা আছি, গত বছরের এপ্রিল পর্যন্ত তেমন সমস্যা ফেস করিনি। এপ্রিল থেকে বিয়ের বিষয় ভাবছি, কিন্তু মন মত কাউকে পাইনি আজ ও। গত ১ মাস ধরে আমার খুব অদ্ভুত সমস্যা হচ্ছে! কি মনে করবেন,বুঝতে পারছি না কয়েক জন বিয়ের বিষয়ে আগ্রহ দেখিয়ে লাস্ট এ সরে গেছে, তাই শারীরিক মানসিক আগ্রহ ও তৈরি হয়েছিল, কিন্তু তাদের কারো সাথেই ইন্টিমেট হইনি। ইদানিং মনে হচ্ছে, শরীর বিদ্রোহ করছে, ড্রাইভ অনেক বেড়ে গেছে, পর্ন দেখা বেড়ে গেছে, মাস্টারবেট ও করছি, কিন্তু কিছুতেই মিটছে না! এটা কমানোর জন্য কোন মেডিক্যাল ফর্মুলা কি আছে? কার সাথে যোগাযোগ করা যায়? আমি এম্নিতে সাহসী কিন্তু প্রাইভেট বিষয়ে মুখচোরা! কিছু মনে না করে এক্টা সলুশন দিন, গোগলে সার্চ দিয়েছি, সমাধান পাইনি। নামাজ কালাম এর বিষয়ে হয়ত বলতে পারেন, শ্রদ্ধা রেখেই বলছি, অনেক মন কন্ট্রোল করছি, আর পারছি না, আত্মহত্যা করতে ইচ্ছা হচ্ছে, কেন এমন লাগছে আমার? আমার ঘুমহীনতা শুরু হয়েছে। প্লিজ প্লিজ প্লিজ, মাইন্ড করবেন না, ভুল বুঝবেন না।
Solution by an expert
আপনি অতিশীঘ্রই একজন যৌন বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন।