আমি ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করেছি। সাজগোজ, লেখালিখি, কন্টেন্ট তৈরির আগ্রহ আছে বলে ব্লগিং করি টুকটাক। কিন্তু আপাতত এটা ইনকাম সোর্স হিসেবে নিতে চাইনা। অনলাইনে কিছু একটা শুরু করতে চাই। ছোট পরিসরে হোক, কিন্তু তবুও হোক।
সমস্যা হলো, আমার বোনের অনলাইনে ব্যবসা আছে। ওর সাথে শেয়ার করলাম। ও আমাকে সাপোর্ট করছে কিন্তু আব্বু আম্মু দুজনেই বাঁধ সাধছেন। বলছেন, বোনকেই সাহায্য করো তুমি। নিজের কিছু করা অনেক ঝামেলা। টাকাও খরচ হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার বোনের ব্যবসায়ে প্রথম থেকে এ পর্যন্ত কখনো ও আমাকে ইনভলভ করতে চায়নি, আলাদা থাকাই প্রেফার করেছে..
What should I do now? Please share your constructive opinions. I’d be really glad if you don’t criticize!
Solution by an expert
আপনি অত্যন্ত চমৎকারভাবে আপনার মনের চাওয়া গুলি প্রকাশ করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সম্পূর্ণ লেখাটা পড়েছি। লেখাটি পড়ে আমি বুঝতে পেরেছি যে আপনার চমৎকার চমৎকার অসাধারণ কিছু গুন রয়েছে যেমন সাজগোজ করতে পছন্দ করেন ,লেখালেখি করতে পছন্দ করেন এবং ব্লগিং করতে পছন্দ করেন।যেহেতু অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে আপনার বাবা-মা আপনাকে সাপোর্ট করছে না এবং বোন ও সাপোর্ট করছে না সে ক্ষেত্রে আপনি তাদের সাথে খোলামেলা আলোচনা করুন এবং আপনার মনের যে চাওয়াটা আছে সেটা আপনি অ্যাসেরটিভলি তাদেরকে বলুন আপনি আসলে কি করতে চান? তারা কি কারনে আপনাকে সাপোর্ট করছে না তা অ্যাসেরটিভলি জিজ্ঞাসা করুন।