আমার স্বামীর সাথে আমার ২০০৯ থেকে সম্পর্ক । আমি ওকে শুরু থেকেই অনেক বেশি ভালবাসতাম। সে অনার্স শেষ বর্ষে এসে পড়াশোনা ছেড়ে দেয় (২০১১), একাডেমিক কোচিং খুলে পারিবারিক কারনে। সম্পর্কের শুরু থেকেই ওর দৈহিক সম্পর্কের দিকে ঝোক বেশি ছিল। কখনো সময় নিয়ে কথা বলা, কোথাও ঘুরতে যাওয়া এগুলো এড়িয়ে চলতো, টিউশনি নিয়ে ব্যাস্ত এই অযুহাতে। সব সময়ই প্রায় ঝগড়া হতো, আমি সন্দেহ করতাম ওর হয়তো আরো কারো সাথে সম্পর্ক আছে, ও জোরালো ভাবে অস্বীকার করতো। ২০১৪ তে এক ছাত্রীর ( এস এস সি পরীক্ষার্থী) সাথে প্রেম ধরতে পারি। প্রায় ৩ মাসের প্রেম, ঐ সময় আমার সাথেও সম্পর্ক ছিল। এরপর মাফ চায়, ভুল স্বীকার করে। আমি কোচিং ছেড়ে দিয়ে আবার পড়াশোনা করার শর্ত দেই। পূর্বের আরো কোন ঘটনা আছে কিনা জানতে চাই, সে বলে আর গোপন কিছু নাই। পর্যায়ক্রমে আমাদের দুজনেরই সরকারি চাকরী হয়। ২০১৮ সনে বিয়ে করি। বহু কষ্টে পরিবারকে মানায় নিতে পেরেছি। তাও পুরোপুরি না। ২০১৯ সনে একটা মেয়ে হয় । মেয়ের ৪৯ দিন বয়স, তখন আমি তার পুরোনো ডায়েরী পাই। সেখানে ২০১০- ২০১১ সালের কিছু ঘটনা লেখা। তখন তার প্রায় ৪/৫ টা মেয়ের সাথে সম্পর্ক ছিল। (যার মাঝে আমিও একজন)। এর মধ্যে দুটো মেয়ের সাথে দৈহিক সম্পর্ক ছিল। একজন আবার প্রায় সময় তার বাসায় এসে রাত কাটাতো। এই মেয়েটাকে সে ভালবাসতো, কিন্তু মেয়টার এরকম অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল। এটা জানতে পেরে সে ঐ মেয়েটাকে আমার সাথে সম্পর্কের কথা জানিয়ে দেয় এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে। অন্য মেয়েটার কথা তেমন কিছু লেখা নেই। এটা অনেক পুরোতন ঘটনা, কিন্তু সে তো ঠান্ডা মাথায় আমার সাথে প্রতারণা করে আসছে। যদিও সে বলে ২০১৪ পর থেকে সে আর কোন অন্যায় করে নাই, সে এখনো কিছু করছে না, ভবিষ্যতেও করবে না। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। নানাভাবে খোচা দিয়ে কথা বলে আমি তাকে হেয় করার চেষ্টা করি। ভেতরের অশান্তি কটু কথা দিয়ে মেটানোর ব্যার্থ চেষ্টা করি। আমার এখনো মনে হয় সে আবার আমার সাথে ধোকাবাজি করতেছে। সে প্রচুর মিথ্যা বলতো,এখনো বলে। হাতে প্রমাণ সহ না ধরলে স্বীকার করতে চায় না। আমার কি করা উচিত। আমার কি মেয়েকে নিয়ে ওর থেকে আলাদা হয়ে যাওয়া উচিত? আমি ওকে অনেক ভালবাসি কিন্তু এত বড় ধোকা মেনে নিতে পারছি না। খুব কষ্ট পাচ্ছি। একা বিয়ে করছি তাই পরিবারকেও মন খুলে কিছু জানাতে পারছি না। তাছাড়া তারা ভাল সময়ে পাশে থাকে কিন্তু খারাপ সময়ে কথা শোনায়।
Solution by an expert
ধন্যবাদ আপনাকে, আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনার লিখা পড়ে অনুভব করতে পারছি আপনি খুব কষ্ট এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার লিখা পরে জানতে পারলাম আপনার স্বামী বিয়ের পূর্বে আপনাদের সম্পর্ক চলাকালীন মিথ্যা বলত এবং আপনাকে ধোকা দিয়েছিল।অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল সেটা জানতে পেরেছেন। তখন আপনি ক্ষমা করে সুযোগ দিয়েছেন এবং আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পরে আপনি তার ডায়েরি থেকে আরো জানতে পারেন তখন তার আরো সম্পর্ক ছিল বিভিন্ন মেয়ের সাথে। এবং এই অবস্থায় আপনি তাকে আর বিশ্বাস করতে পারছেন না এবং ক্ষমা করতে পারছেন না। আপনার লিখাতে উল্লেখ করেছেন তিনি এখন কারো সাথে জড়িত কিনা তা জানতে পারেননি তবে আপনি তাকে এখন বিশ্বাস করতে পারছেন না।
যেহেতু বিয়ের পূর্বের ঘটনা আপনি এখন জানতে পেরেছেন ,বর্তমানে আপনি খোজ নিয়ে জানার চেষ্টা করতে পারেন তিনি এখন কারো সাথে সম্পর্কে জড়িত আছে কিনা।
আপনি বলেছেন পরিবারের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারছেন না। আপনি এইমত অবস্থায় একজন অভিজ্ঞ কাউন্সেলিং সাইকোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনার মনের কথাগুলো ননজাজমেন্টাল হয়ে শুনবে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনাকে মানসিক ভাবে প্রশান্তি পেতে সাহায্য করবে। আপনার জন্য কোন সিদ্ধান্ত সঠিক তা অবশ্যই আপনাকে নির্ধারন করতে হবে এইক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে সাহায্য করবে যাতে আপনি আপনার সিদ্ধান্ত নিতে নিজেই সক্ষম হন।