শুরু থেকে বলি। আমি আমার বাবা মা এর একমাত্র মেয়ে। আমার একটা ভাই ছিল ৯ বছর বয়সে মারা যায়। সন্তান হারানোর শোক তারা এখনো ভুলতে পারে নি। আমি যখন ভার্সিটিতে পড়ি আমার একটা ছেলের সাথে প্রেম হয়। সত্যি বলতে সেই ছেলের তখন কিছু ছিল না। সদ্য পাশ করা ছেলে লাইফে বড় হওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। আমি আমার রিলেশন এর ব্যাপারে মা কে সব জানাইতাম। মা তখন হ্যা না কিছু বলত না। এইভাবে ৩.৫ বছর পার হয়ে যায়। তখন সেই ছেলে একটা বড় কোম্পানি তে মাএ একটা ভালো চাকরি পেয়েছে। আমি ফাইনাল ইয়ার এ। এমন সময় বাবা তার বন্ধু র ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। ছেলের বাড়ি থেকে ছেলের সম্পর্কে অনেক বড় বড় কথা বলা হয়। যেহেতু বাবার বন্ধুর ছেলে তাই বাবা তো বাবা মা ও এইখানে ই বিয়ে দেয়ার জন্য পাগল হয়ে যায়। আমার ব্যাপার টা যে মা জানে তা সে বাবার স্বীকার করল না। তাদের মূল কথা ছিল ছেলের ঢাকায় বাড়ি আছে। ঢাকায় সেটেল ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে না পারলে কাউকে মুখ দেখাইতে পারব না। মা যখন দেখল আমি রাজি হচ্ছি না এক আন্টি কে নিয়ে আসল আমাকে বুঝাইতে। উনি আমাকে কিছু একটা করেছিলেন তখন যার করণে আমি বিয়ে করতে রাজি হয়ে যাই। ব্যাপার টা আমি তখন বুঝতে পারি যখন আমি আন্টি কে বলতে শুনি…..ভাবি আমি কিন্তু আপনার অনেক বড় উপকার করে দিলাম। আর আমার মাথায় তখন চলতেসে ভাই মারা যাওয়ার কষ্ট তারা ভুলতে পারে নাই। আমি কিভাবে তাদের কষ্ট দেই। তারা বাচবে কিভাবে। আমার ৪ বছরের সম্পর্ক শেষ করে আমি বাবা মার ঠিক করা ছেলে কে বিয়ে করি।
এরপর ৪ বছর কেটে যাচ্ছে সুখ কি জিনিস দেখলাম না। আমার জামাই নিজে কিছু করে না। বাবার অনেক আছে। কেউ জিগ্গেস করলে আমি বলতে পারি না আমার জামাই কি করে। আমার মনে হয় আমার জীবন টি এমন হয়ে গেল সেই মানুষ টার অভিশাপ এ যাকে আমি কষ্ট দিয়েছি। আমার অপরাধবোধ থেকে আমি বের হয়ে আসতে পারছি না। অথচ সেই ছেলে এখন জীবনে অনেক সফল। নতুন গার্লফ্রেন্ড হইছে তার। কিন্তু আমার জীবন টা আর গুছানো হল না। সমস্যা আর সমস্যা লেগেই আছে। আমার ডিপ্রেশন দিন দিন বেড়ে যাচ্ছে। মরে যাইতে মন চায়।
গতকাল মার সাথে যখন কথা বলতেসি মা ফোনে খুব কান্না করতেছিল। বলল মা রে তুই আমার ওপর রাগ রাখিস না। আমার জন্য আজকে তোর জীবন টা নষ্ট হয়ে গেল। কিন্তু আমি তোর ভালোই চাইছিলাম। বুঝি নাই এমন হবে। আপু আমি কিভাবে আমার এই অপরাধবোধ, এই ডিপ্রেশন থেকে বের হব?
Solution by an expert
আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে কথাগুলো প্রকাশ করার জন্য। আমি আপানার কথা গুলো বুজতে পেরেছি কিন্তু ‘’উনি আমাকে কিছু একটা করেছিলেন তখন যার করণে আমি বিয়ে করতে রাজি হয়ে যাই” এই কথাটি আরো ক্লিয়ার করে বললে বুঝতে সুবিধা হত। সাইকোলজিতে ডিপ্রেশন কথাটি অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে আসছে এবং এর নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেহেতু আপনি অপরাধবোধে ভুগছেন তাই আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন।