আমি জানিনা কিভাবে শুরু করব,গুছিয়ে কিভাবে লেখব বুঝতে পারছিনা।তাও চেষ্টা করছি।
ছোটবেলা থেকে সমাজ পরিবারের মতো মধ্যে ভেদাভেদ দেখে বড় হয়েছি।তাই খুব অল্প বয়স থেকেই মনে কষ্ট জমা হতে শুরু হয়।টিনএইজে এসে খুব রাগ হত কিন্তু মুখে তালা দিয়ে রাখা ছাড়া কোন উপায় ছিল না।আস্তে আস্তে যখন এই ভেদাভেদ,টাকা-পয়সা উপর নিচ এগুলা দেখতে দেখতে কষ্টগুলোকে রাতের পর রাত বালিশে মুখ বুজে চিতকার করে কাঁদতাম।এর মধ্যে মাঝের ৩টা বছর জীবনের বিভিন্ন ইস্যু নিয়ে সিভিয়ার ট্রমার মধ্যে ছিলাম।নিজের জীবনের ৩টা বছর নষ্ট হয়ে গেছে। যাইহোক এইটুকু বললাম যাতে করে হিস্ট্রি জেনে আমাকে হেল্প করতে পারেন।
এখন সমস্যা হচ্ছে আমি যদি কাউকে অপছন্দ করি কোন কারনে প্রথমে তার সাথে নরমাল কথা বলে সর্ট আউট করার চেষ্টা করি।কারন আমি চাই না কারো জন্য নিজের মনে ক্ষোভ রাখতে।কিন্তু কথা বলতে গেলে দেখা যায় তারা আমাকে কোন মূল্যায়নই করছে না বা পিছনে আমাকে নিয়ে হাসাহাসি করছে বা আমাকে এত বাজেভাবে ইগনোর করে যা রীতিমতো অপমানজনক। একে তো আগে থেকেই কষ্ট ছিল তার উপর যখন এমন করে তখন ক্ষোভটা জীদে পরিনত হয়।মনের মধ্যে ভয়ংকরসব জিনিস খেলা করে। কালকেই আমার সাথে এমন কিছু একটা হয়েছে আমি আজকে সারাদিন ঘুমাতে পারিনি।মনে ভয়ংকর রকমের টর্চার করার চিত্র ভাসে আর মনে হয় কানের মধ্যে শয়তান কিলবিল কিলবিল করে বলতেছে “ও জঘন্য, ও খারাপ, ও অপমান করছে তোকে,এমন কিছু কর যাতে তোর সাথে আর কোনদিন কথা না বলে,মুখের উপর অপমান কর” যতবার কথা কানে বাজে ততবারই চুপ করাই কিন্তু আনমনে আসতেই থাকে,আসতেই থাকে।আমি কেন জানি ভুলতে পারিনা।
আমি যতটা সম্ভব দূরে থাকি যেমন ফেইসবুকে আনফলো করা,একদম না পারতে সামনে না যাওয়া,যত দূরে থাকা যায়।
আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করি অনেক অনেক বেশি কিন্তু কালকের ঘটনার পর নিজেকে অবশ লাগতেছে।আর পারি না।কিভাবে এইসব নেগেটিভিটি দূর করব??
দ্বিতীয় সমস্যা হচ্ছে আমি প্রচুর ইনফিওরিটি কমপ্লেক্সে ভুগি,অনেক বেশি যা লেখে বোঝানো সম্ভব না।আমি কেন জানি কোন আড্ডাতে গেলে ইনভিজিবল একজন মানুষ হয়ে যাই।কেউ যেন আমাকে দেখেই না,আমাকে ইম্পর্টেন্ট মনেই করে না।আমি চুপচাপ থাকি কিন্তু তারমানে এই না যে আমি ইন্ট্রোভার্ট।আমি যথেষ্ট মতো মিশুক এবং হাসিখুশি একটা মেয়ে।এই দুইটা প্রবলেম খুব বেশি হচ্ছে ইদানীং।
কত কান্না করছি,কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছি,বমি হইসে,জ্বর আসছে,বমি করতে করতে ডিহাইড্রেশন হয়ে গেছে,স্যালাইন লাগছে।জানি না আমি কি?আমার সাথে কেন হচ্ছে,কি হচ্ছে?আমি শান্তি চাই,আমি একটু শান্তি চাই।প্লিজ কোন এক্সপার্ট ডক্টর আমাকে হেল্প করবেন,প্লিজ। ***আমি ডক্টর দেখিয়েছিলাম,কিন্তু এই সমস্যার সমাধান হয়নি।
Solution by an expert
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে আপনার মনে কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার লিখা পড়ে আমি বুঝতে পারছি আপনি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।ছোটবেলা থেকে যে ভেদাভেদ এর মধ্য দিয়ে আপনি পার হয়েছেন এবং তখন থেকেই আপনার মনে কষ্টগুলো জমা হতে শুরু করে। বর্তমানে আপনি যে সমস্যার গুলো সম্মুখীন হচ্ছেন তা আপনি ছোটবেলা থেকেই বয়ে বেরাচ্ছেন তবে তফাৎ হচ্ছে তখন এই কষ্টগুলো প্রকাশ করতে পারেন নি ,এখন বিভিন্ন লক্ষন এবং আচারন দ্বারা তা বের হয়ে আসছে। এছাড়াও আপনি ট্রমার কথা বলেছেন ,কিভাবে হয়েছিল,এই বিষয়ে বিস্তারিত শেয়ার করেননি। আপনার পুরো লিখা পড়ে বুঝতে পারছি আপনি হিনমন্যতায় ভুগছেন। নিজেকে ডাউন ফিল করছেন এবং আনমনে কিছু আওয়াজ আপনাকে পেরেশান করছে। আপনি উল্লেখ করেছেন ডা. এর পরামর্শ নিয়েছেন তাতে উপকার পাননি। তবে আপনি এখানে উল্লেখ করেননি যে মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট এর শরনাপন্ন হয়েছেন কিনা। আপনি এইমত অবস্থায় একজন অভিজ্ঞ কাউন্সেলিং সাইকোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনার মনের কথাগুলো ননজাজমেন্টাল হয়ে শুনবে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনাকে মানসিক ভাবে প্রশান্তি পেতে সাহায্য করবে।