• Post comments:0 Comments

আমার বিয়ে হয়েছে ২০১৩ তে কিন্তু আমার পড়াশোনা, হাসব্যান্ড এর জব, বিয়ের আনুষ্ঠানিকতা সব মিলিয়ে এতো দিন বেবি নেয়ার প্ল্যান করিনি। কিন্তু ডিসেম্বর ২০১৯ থেকে আমরা বেবি নেয়ার জন্য ট্রাই করছি কিন্তু হচ্ছে না। আমার পিরিয়ড ৫-৯ দিন পিছালেও প্রতি মাস এই হয় এবং অন্য কোন সমস্যা নেই। করোনা পরিস্থিতির জন্য ডাক্তার দেখাতে পারছি না। কিন্তু আমার অনেক বেশি টেনশন হচ্ছে যে কেন কন্সিভ হচ্ছে না! আমার হাসব্যান্ড অনেক সাপোর্টিভ কিন্তু প্রতি বার পিরিয়ড হবার পর ওর যে মন খারাপ টা হয় সেটা আমি নিতে পারি না। আমাকে কিছু বলে না কিন্তু ও নিজেও হতাশ সেটা বুঝি। আমি নিজেও ইদানিং এই বিষয় টা নিয়ে চিন্তা করতে করতে হতাশায় পড়ে গেছি। কোন কিছুই ভালো লাগে না এমনকি সেক্সুয়াল কোন ফিলিংস কাজ করে না। এক কথায় যতো দিন যাচ্ছে আমি ততো বেশি ভেঙে পড়ছি, পাশাপাশি রিলেটিভ দের প্রশ্ন তো আছেই।

এখন আমার প্রশ্ন হচ্ছে

*৫ মাস ট্রাই করার পরেও কন্সিভ না করা টা কি নরমাল?

*এখন এই পরিস্থিতি তে কি আমার ডাক্তার এর কাছে যাওয়া উচিত হবে?

*আমি যে এই বিষয় টা নিয়ে এতো ডিপ্রেশন এ আছি এটা থেকে কিভাবে মুক্তি পাবো?

*নরনালি কন্সিভ করতে কার কতো দিন সময় লেগেছে এটা জানালে ভালো হয়।

Solution by an expert

আমি আপনার সম্পূর্ণ লেখাটি পড়েছি এবং আপনি খুব সুন্দর করে আপনার সমস্যার বিষয়গুলো তুলে ধরেছেন। আমিও আপনার প্রশ্নগুলো এক এক করে রিপ্লাই দিচ্ছি।


আপনার প্রথম প্রশ্নঃ ৫ মাস ট্রাই করার পরেও কন্সিভ না করা টা কি নরমাল?
এক্ষেত্রে আমি মনে করি আপনার একজন গাইনোকোলজিস্ট এর সাথে যোগাযোগ করা উচিত।

আপনার দ্বিতীয় প্রশ্নঃ এখন এই পরিস্থিতি তে কি আমার ডাক্তার এর কাছে যাওয়া উচিত হবে?
অবশ্যই , এই পরিস্থিতিতে একজন ডাক্তার এর কাছে যাওয়া উচিত।

আপনার তৃতীয় প্রশ্নঃ আমি যে এই বিষয় টা নিয়ে এতো ডিপ্রেশন এ আছি এটা থেকে কিভাবে মুক্তি পাবো?
দেখেন, ডিপ্রেশন এই শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকলেও সাইকোলজির ভাষায় ডিপ্রেশন অনেক গভীর বিষয় এবং এর কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে। আমার বুঝতে পারছি, আপনি আপনার বিষয় গুলো নিয়ে টেনশন করছেন, মন খারাপ হয়ে আছে , কাজে আগ্রহ পাচ্ছেন না। আর এইসব একটা মেয়ের জন্য খুব স্বাভাবিক বিষয়। তাই, মন ভাল করার জন্য আপনি মেলোডি মিউজিক, গল্পের বই কিংবা যে কাজ করেতে আপনার ভাল লাগে সেগুলো করতে পারেন। আর তারপরেও যদি আপনার এই খারাপ লাগার অনুভূতি রয়ে যায়, সেক্ষেত্রে বলব আপনি কাউন্সেলিং সার্ভিস নিতে পারেন।

আপনার চতুর্থ প্রশ্নঃ নরনালি কন্সিভ করতে কার কতো দিন সময় লেগেছে এটা জানালে ভালো হয়।
আপনি কি জানেন, এমনও অনেক ঘটনা ঘটেছে কন্সিভ করতে বছর খানেক সময়ও লেগে যায়। তাই আমি বলব, আপনি একজন গাইনোকোলজিস্ট এর সাথে যোগাযোগ করুন।

আশা করি, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি।
আপনি অনেক ভাল থাকেন, এই শুভ কামনা রইল ।

Leave a Reply