একটা মেয়ের স্বপ্ন ধ্বংস করে দিতে এক দুইটা লাইন ই কিন্তু যথেষ্ট।
সব মেয়ের স্বপ্ন একটা সংসার আর বাচ্চার। এমন কোনো মেয়ে নাই যে এই সত্যকে অস্বীকার করবে। কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা মেয়ের আরও স্বপ্ন থাকতে পারে! যেমন আমার কথাই বলি! আমি তিরিশ ছুইছুই। এর মাঝে ডাক্তারি পাশ দিছি, মাস্টারস করছি এখন পিএইচডি করতেছি। সবাই জানেন পিএইচডি অনেক কষ্টের। তাই আমার কথা পিএইচডি শেষের আগে বিয়ে করা যাবে না। কোনোটাই উপভোগ করতে পারবো না মাঝে করলে। তখনই একটা প্রশ্ন আমার দিকে তেড়ে আসলো!
‘ ত্রিশ পাড় হয়ে যাবে তো! বাচ্চা হবে না!’ একটা মেয়ের জন্য বাবু হবে না শোনাটা কতটা কষ্টকর তা কি বুঝেন? তখন অনেকেই মনে হতে পারে আসলেই তো। হয়তো অনেকে ডিসিশন বদলাতেও পারে।
“বাবু হবে না এবং বাবু হওয়ার চান্স কমে যাবে” এর মাঝে পার্থক্য আছে। হবে না মানে ১০০ হবে না। কিন্তু কমে যাওয়া মানে ৫০% চান্স আছে। তাহলে এখনই কেন বলতে হবে যে হবে না বাবু?
আমি কালকে থেকে বিভিন্ন লিখা পড়া শুরু করলাম এইটা দেখতে যে কোথাও বলা আছে কিনা যে আমার বাচ্চা হবেই না যদি আমি ৩৫ এর পর বিয়ে করে বাবু নেই। হ্যা, চান্স কমে যাবে, কিন্তু ০ %তো না। যদি ০% হতো তবে আমি ই হয়তো এখনই বিয়ে করে বাচ্চা নিতে চাইতাম। কিসের পিএইচডি কিসের কি! পিএইচডি করে কি হবে যদি বাচ্চাই না হয়।
তাই মানুষকে সতর্ক করা ভালো। কিন্তু এমন সব আবেগপূর্ণ যায়গায় কথা বল্লে আসলেই মনের জোড় কমে যায়। হয়তো বা কত মেয়ে এইটা ভেবে আগে বাবু নিয়ে সংসার গুছাতে যাবে। পরে এত দূরে যাবে যে যেই স্বপ্ন সে ছোটবেলায় দেখেছিল তা আর স্বপ্নই থাকবে না।
বি. দ্র: কাউকে আঘাত দিতে নয়, আমি আমার নিজের কথা বললাম। যদি এই ফিলিংশটা আমার মাঝে আসতে পারে যে বাচ্চা না হলে পিএইচডি করে কি লাভ? এইটা আরেকজনেরও আসতে পারে! তাই শেয়ার করা। কোনো তথ্য দেয়ার আগে সঠিকভাবে জানুন। একটু ভেবে দেখুন সামনের মানুষটি এই কথায় ভেঙে পড়বে নাতো?
By: Mahnuma Mahfuz Estee