আমি অনেক অসহায় হয়ে পোস্ট টা করলাম।ছোটোবেলা থেকেই আমার বাসার কেও আমার সমস্যা শুনতে চাইতো না,যখনই বলতে নিতাম ওরা খেয়ালই করত না,এখনও করে,সবসময় আরেক বাচচাটার সমস্যা নিয়েই ব্যাসত।এখন আর আমি চাইলেও বলতে পারিনা কিছু।আর যারা আছে তারা বললে শুনেও না,শুনলেও অপিনিয়ন দেয় না কোনো।আমি ভুল হই ঠিক হই আমি জানতে চাই সত্যটা এখন।আমার খুব দরকার জানা।
আমি ২-৩বছর খুব খারাপ সময় পার করসি,জারন অনেক কিছুই ছিল।আমি অনেক বার মরে যাওয়ার কথাও ভাবসি পরে সাহস পাই নাই।তখন হঠাৎ আমার পরিচয় হয় তার সাথে।তখন আমি তাকে অনেক পছন্দ করতাম,সে অতটা দেখাত না,একটু কঠোর থাকত।সে অনেক ব্যসত থাকত তখন,তবুও যখনই সময় পেত,আমরা দেখা করতাম আর ১-২ দিন পরপর কল করত,কথা হইত তখন।text এ কথা হইত তাও কমই।আমি কখনও তাকে কল করতাম না,দেখা করার কথাও বলতাম না কারন একদম শুরুতে যখন রিলেশন শুরু হয় নাই,তখন একদিন কল করায়,সে রুড বিভেব করসিল,আর একদিন ডাকাতে আসে নাই।সে কারো সাথেই ফোনে কথা বলতে আর text করতে পছনদ করে না।একদম শুরুতে অনেক সমস্যা হচিছল কারন আমার ভয়ংকর বিবাহভীতি আছে।অনেক বছর ধরে সবাই খুব চাপ দিচ্ছে, কিন্তু বিয়ের জন্য আমি একদম না করে দেই,এখনও দেই।আমার জন্য অনেক ভাল প্রস্তাব আসে কিনতু আমি কোনোদিন কারো সাথে কথাও বলি না।কেন জানি কেও বিয়ের কথা বললেই ভাল লাগে না।তাকে আমার পছন্দ হওয়ার পর ও শুরুতে ভয় পেয়ে গেসিলাম বিয়ের কথা শুনে,পরে সে আমাকে মানাইসে।সে একদম শুরুতেই বলসে সে অন্যদের মত প্রেম করতে পারবে না,বিয়ে করবে,আর না রাজি থাকলে বাদ।।আমার আরো কিছু সমস্যা ছিল বাট সে তখন ধৈর্য্য নিয়ে সেগুলো মপনে নিসে,অনেকদিন আলোচনার পর সেগুলো ঠিক হইসে।আরেকটা কথা বলি,আমাদের মধ্যে কখনও শারীরিক কিছু হয় নাই,সে কখনো আমাকে বলেও নাই,জিনিস দেয়াদেয়ি এগুলাও হয় নাই।আর অত কথাও হইতো না।উনার ফ্যামেলি,ফেনডরা জানে আমার ব্যাপারে।সে শুরুতেই তার মা বাবার সাথে দেখা করায় দিসে।আমার কেও জানে না।সে আমাকে তার অতীতের সব কিছুই বলসে,আমি বলতে পারি নাই,কেন জানি পারি না,কাউকে বলতে।তার অতীত ভাল ছিল না,দেখে সে বিয়ের আগে কাউকে ভালবাসতে ভয় পায় বলে বমার মনে হয়,যদিও সে কখন x gf কে নিয়ে একটা খারাপ কথাও বলে নাই,কখনই disrespect করে নাই।কখনও অন্য কোনো মেয়েকে নিয়েও খারাপ কিছু বলে না।
যদি সবকিছু ঠিকমত হইত,রোজার ঈদের পর বিয়ে করাতে চেয়েছিল উনার পরিবার। এখন সমস্যা সে অন্যদের মত খোঁজ নে না।কথা হয় সামান্য text এ কিনতু শরীর কেমন,খাওয়ার খবর,কোথায় আছি,কেমন আছি জানতেও চায় না।যদিও শুরুতেও সে এমনই ছিল আর আগেও বলসিল সে এইসব করতে পারে না ফোনে,নেকামি লাগে।যখন সাথে থাকবে তখন সব করবে এটাই বারবার বলে।আমি জানতে চাই এটা কি সম্ভব যে একজন সারাদিন এ খোঁজ ও নেয় না কিন্তু সাথে থাকলে কেয়ার করবে???আসলে সে এখন খুব খারাপ সময় পার করতেসে তার জব এ জয়েন করার কথা কিন্তু করোনার জন্য সে মনমতো জব পাচ্ছে না,সে জন্য সে ভয়ংকর হতাস এবং দুঃখী।তার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে,সে বলসে সে আমার জন্য ওয়েট করবে কিন্তু আমি বাসায় বলি নি এখনও এখন যদি বলি কেও রাজি তো হবেই না, খুব খারাপ একটা অবস্থা হবে।আমার বাসা থেকেও অনেক চাপ দিচ্ছে বিয়ের।খুব ভয়ে দিন যাচ্ছে।আমার এত সমস্যা নিয়ে,অন্য কারো সাথে থাকতে পারব কিনা,আর আমার আসলে কখনও কাওকে ভাল লাগে না।আমি এমন মানুষ না যাকে জিনিসপত্র দিয়ে খুশি করা যায়,আমি চাই ভালবাসা থাকক। লকডাউন শুরু হওয়ার পর আর দেখা হয় নাই।আমি বাসায় থেকে থেকে বিরক্ত, আর একরম সারাদিন বসে থাকি কেউ খোঁজ ও নে না,সে কথাও বলে,সে সারাদিন আাসায় থাকে তাও কথা বলে না, দেখে ঝগড়া করি।রাগ হলে যে রাগ কমাবে না,কল দিবে তাও দিবে না।আমার রাগ কমার ওয়েট করবে।এই ৩মাসে ৭-৮ দিন পরপরই ঝগড়া করে ব্রেকআপ করতস।অনেক রাগারাগি করসি,গালিও দিসি কিন্তু একবার ও সে রেগে যায় নাই,আমাকে বকাও দেয় নাই,সরিও বলে নাই,আমি সরি বলতে বললে বলে যদিও।পরেরদিন নিজ থেকে এসে কথা বলসে।তার একটাই কথা সে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে না। ৮মাসের রিলেশন এ সে ১-২বার ই রাগ হইসে আমার উপর তাও খারাপ ব্যবহার করে নাই।আমি প্রায় প্রতি সপ্তাহে রাগ হয়ে ব্রেক আপ করসি।আমরা কখনও ২দিনও কথা না বলে থাকি,একজন ঠিকই নক দিসি।আমি বুঝি আমার কিছু মানসিক সমস্যা আছে,তাকে আমি বলসিলামও কিন্তু সে বলে আমার কোনো সমস্যাই নাই,আমরা যখন একসাথে থাকি ভাল থাকি,দূরে আছি দেখে এমন হচ্ছে,কথা সত্য,তখন সে অনেক কেয়ার করে। আমি সব বুঝি,আবার মাঝে মাঝে খুব দুঃখ লাগে,সবার কেও আছে খোঁজ নেওয়ার,আমার কেও নাই,সারাদিন চুপ করে বসে থাকি।ঝগড়া ১-২দিনেরই হয়,বাকি সময় আমি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি,সে আমাকে বারবার বলে আমি একমাত্র মানুষ যে তার সাথে তখন আছি,যখন তার কাছে কিছু ছিল নাই,তাই সে আমাকে কখনও ছাড়বে বা। তাও সে খোঁজ নে না আমি অসুস্থ থাকলেও একবার জিজ্ঞেস করবে এরপর আর জিজ্ঞেস ও করবে না,কখনও বলবেও না যে আমার জন্য কিছু করবে পরে,মানে আশাও দিবে না।আরেরটা কথা তাকে বিয়ে করতে হলে আমার অনেক ফাইট করা লাগবে,বাসার সবাইকে মানানো আর তার ফিউচার অনেক আনসেটেল,মানে সারাজীবন জব করতে চায় না,একজায়গায় থাকাও হবে না,আমাকে সে বলসে আমি যে লাইনে পড়তে চাই পড়তে পারব,সে তখন সবরকমের সাপোর্ট দিবে,সে চায় আমি বড় কিছু করি,খুব proud হবে তাহলে,আমাকে হরহামাসাই পড়তে বলে!।আমি struggle করতে রাজি আছি আবার মনে হয় সবাই কি বলবে,যদি পরে আফসোস হয়,যদিও সে বলে সে বিয়ের পর সব করবে।সে অন্যদের সাথে,নিচুস্তরের লোকদের সাথে অনেক ভাল ব্যবহার করে।একটা মানুষ মানুষ হিসেবে ভাল হলেই কি জামাই হিসেবে ভাল হবে?
Solution by an expert
ধন্যবাদ আপনকে ,আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার লিখা পড়ে বুঝতে পারলাম পরিবার এর কাছ থেকে আপনি গুরুত্ত পাচ্ছেন না এবং আপনার মনের কথাগুলো কাউকে শেয়ার করতে পারছেন না।আপনার পরিবার অন্য বাচ্চাকে নিয়ে ব্যাস্ত থাকে এই বিষয়টা আপনি স্পষ্ট ভাবে উল্লেখ করেননি অন্য বাচ্চা বলতে আপনি কাকে বুঝিয়েছে।
এছাড়া আরো জানতে পারলাম আপনার পছন্দের মানুষটির কাছ থেকে আপনার চাহিদা অনুযায়ী রেসপন্স পাচ্ছেন না। প্রতিটা মানুষের নিজস্ব কিছু ধরন থাকে ভালোবাসা প্রকাশ করবার। কেউ খোলা মেলা ভাবে প্রকাশ করতে পারে এবং কেউ চাপিয়ে রাখে। তবে উভয়ের মত প্রকাশের ধরন ভিন্ন হলেও ভালোবাসা একই। তবে আপনি কনফিউজড ফিল করলে আরো খোজ নিয়ে জানতে পারেন তার সম্পর্কে। এবং আপনি তার থেকে কিরূপ আচরন আশা করছেন সেই বিষয়ে আপনার সংগীর সাথে খোলামেলা আলোচনা করুন। যেহেতু আপনার সংগী আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন সেই বিষয়ে আপনার মতামত এবং আপনার ইচ্ছার কথা ,তার থেকে আপনি কিরূপ আশা করছেন সেই বিষয়ে স্পষ্ট ভাবে আলোচনা করুন। বিয়ে একটা পারিবারিক বন্ধন তাই এই বিষয়ে আপনার পরিবারের সাথে আলোচনা করুন তাদের বুঝিয়ে বলুন।
এছাড়া আপনি চাইলে একজন অভিজ্ঞ কাউন্সেলিং সাইকোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনার মনের কথাগুলো ননজাজমেন্টাল হয়ে শুনবে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনাকে মানসিক ভাবে প্রশান্তি পেতে সাহায্য করবে। আপনার জন্য কোন সিদ্ধান্ত সঠিক তা অবশ্যই আপনাকে নির্ধারন করতে হবে এইক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে সাহায্য করবে যাতে আপনি আপনার সিদ্ধান্ত নিতে নিজেই সক্ষম হন।