You are currently viewing Be there for yourself

Be there for yourself

  • Post comments:0 Comments

সালাম সবাই কে!! 

যদি তোর ডাক শুনে কেউ না আসে…

বহু যুগ আগে, বহু কাল আগে,রবি নামের এক লেখক – তার টুকটাক লেখনি তে এই প্রশ্ন টা হটাৎ ছুড়ে দিয়েছিলেন..অবশ্য পরক্ষনেই উত্তর ও ছিল! 

~ তবে, একলা চলো রে!

এর পরে, সময়-কাল-যুগের পরিবর্তনের পর ও এই বাক্য টা যেন মনন আর মাথায় একদম গেথে যায়!

একলা চলার মানে কিন্তু সব কিছু থেকে, সবার থেকে দূরে থাকা না – অসামাজিকতা না..

যদি না শুনে কেউ, তাহলে আর ঘ্যান ঘ্যান করে অন্যের জন্য নিজের কোন ইচ্ছা – কাজ কিংবা নিজের প্রয়োজন টুকু দমিয়ে না ফেলা..

প্রত্যেক টা মানুষ আলাদা – তাদের চাহিদা – ইচ্ছা আলদা, একজনের মনের কোন সুপ্ত ইচ্ছা বাস্তবায়নের জন্য অন্য কেউ যদি এগিয়ে আসেও তা হল উপরি পাওনা – কিন্তু নিজের টুকু নিজের ই ভাবতে হয় – ভাবা উচিত..

ব্যাক্তিগত কিছু বলি,

সারাজীবন মগবাজারের গন্ডি তে বড় হতে হয়েছে আমাকে..স্কুল-কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের জন্য ও!

সেই আমি, এর পর বনানি তে চাকরি নিলাম,বাসে করে আসা যাওয়া শুরু হল..

নিজের স্বাস্থ্য ঠিক কিনা দেখতে নিজেই ডাক্তার খুজলাম, চলে গেলাম একজনের কাছে..

অফিসের টুকটাক কাজে – কিনবা বান্ধুবি দের ডাকে এখন হুট হাট করেই চলে যাই অনেক জায়গায়…

ভয় লাগে মাঝে মাঝে.. রাস্তা চিনি না আমি..মনে থাকে না অলিগলি..তাও বের হই..

একবার খুব জীদ করে ভার্সিটির সাথে চলে গেলাম কক্সবাজার,সেটা ছিল প্রথম সমুদ্র দর্শন আমার!

বয়স যদিও অনেক হবে, তবে সেই সেদিন ই ব্যাংক এর কাজ – ভর্তির কাজ নিজেই করা শুরু করলাম..

আর করার পর ই বুঝলাম,

মাঝে মাঝে সাহস করে পা বাড়াতে হয়..রাস্তা তখন নিজেই ডাকবে..

এক দুই বার ঠোকর খাওয়ার পর ই আসলে বোঝা যায়, আর কিভাবে ঠোকর খাব না..

আমার এক বান্ধুবি আমাকে বলেছিল..

আল্লাহ কিন্তু ডান-বামের কাধের লেখা টাই দেখবেন..

অমুক – তমুকের জন্য, অমুক তমুকের কথা কোন ভাবেই গ্রাহ্য হবে না..

তাই আরো একটু সাহস পাই…

আয়নায় নিজেকে দেখি..ছক করি নিজের ইচ্ছা আর নিজের আকাঙ্ক্ষার..তারপর এক এক করে নিজেই কাটি..

রবির ঐ দুই লাইন কে নিয়ে, এই যুগের নচিকেতা একটু ব্যাংগ করেছিলেন..

– যদি তোর ডাক শুনে কেউ না আসে, 

তবেই নাকি একলা চলতে হয়? 

একলা মানুষ মাতৃগর্ভে,

একলা মানুষ চিতায়..

আর মধ্যিখানে বাকি টা সময়..একলা না থাকার অভিনয়!! 

তাই মনে – প্রানে, নিজের জন্য – নিজের ইচ্ছা আর আকাংখা গুলোর জন্য নিজের একলা থাকা টা শিখে নেওয়া খুব জরুরি!

একলা মানেই নিঃসংগ নয়, একলা মানে নিজের জন্য নিজের সব সময় ১০০% নিয়ে তৈরী থাকা.. 

নিজের জন্য বাচা – নিজেকে নিয়ে

By: Shegufa Tahsin Moulee

Leave a Reply