অনেকসময় এরকম হয়,কেউ হয়তো বিষন্নতা বা anxiety তে ভুগছে,অথবা অন্য কোন মানসিক সমস্যা।প্রায়ই অনেককেই বলতে দেখি, নিজের যত্ন নাও,উঠো,ঘুরে দাঁড়াও,ডাক্তারের কাছে যাও বা কোন বন্ধু বা পরিবারের কাছে নিজের দুঃখ,কষ্টটা খুলে বলো!!! নিঃসন্দেহে মানসিকভাবে অবিন্যস্ত একজন মানুষের জন্য খুবই যত্নশীল ব্যবহার এটা।
কিন্তু সাথে একটা ব্যাপারও আছে।অনেকসময়ই সেই অবিন্যস্ত, বিদ্ধস্থ মানুষটা হয়তো নিজে থেকে উঠে দাঁড়াতে পারছে না,তার আপনার বা আমার সরাসরি সাহায্য প্রয়োজন।তাকে অন্ধকার থেকে টেনে তুলতে,নিজের সমস্যাটা বুঝতে শিখতে!! সেই মানুষটা আপনার পরিবারের কেউ হতে পারে,কোন বন্ধু বা সহকর্মী!! মানুষটা হয়তো ভেতর থেকে চেয়েও নিজেকে বদলাতে পারছে না। এবং এই অক্ষমতা জন্ম দিচ্ছে রাগ,ক্ষোভ এবং ক্রোধের!
Please do remember, those who have anxiety, are not rude;those who have depression, are not lazy;those who have suicidal thoughts are not seeking attention;those who have had mental trauma,are not crazy!!!
আমরা সবাই মিলে সচেতন হই,সবাই মিলে চিহ্নিত করি যে আমাদের আসেপাশে কে আছে যার সম্মিলিত সাহায্য প্রয়োজন!সাথের কেউ সেই মানুষটার প্রতি রুঢ় হলে তাকেও বুঝাই,জানাই! Because kindness costs you nothing!!! love for all 💚
By Rejwana Haque Pial