You are currently viewing Health condition after healing from covid

Health condition after healing from covid

  • Post comments:0 Comments

ফিজিক্যাল কিছু ইসু নিয়ে আমি বেশ ভোগান্তিতে আছি, এতো শারিরীক  স্ট্রেস এর পরেও   মনে হল দুইলাইন লিখি গ্রুপে জদি কারো উপকারে আসে ।

আমি কোভিডে ভুগেছি ভয়াবহ ভাবে। কোভিডের ট্রিটমেন্ট গাইডলাইনে সব সময় ব্রিদিং এক্সেরসাইজ এর কথা বলা ছিল।আমি Wsif এর ইয়োগা সেসনে এসে ( গতবছর জুন মাসের সেসন)প্রথম এই এক্সেরসাইজ এর সাথে পরিচিত হই।গতবছর ছাড়াছাড়া ভাবে করতাম, এই বছর ফেব্রুয়ারী মাস থেকে রেগুলার করছি আর কোভিডে আক্রান্ত হবার পর থেকে নিজে করি, বাসার সবাইকে নিয়ে করি 😊।

ব্রিদিং এক্সেরসাইজ এর জন্য অথবা এখনো কুসুম-গরম পানি খেয়ে যাওয়ার জন্য অথবা তুলসি পাতা চিবায়ে খাওয়ার জন্য, কালোজিরা খাওয়ার জন্য আমার চেস্ট এর এক্সরে রিপোর্ট গুলা সব সময় ক্লিন আসছে। আলহামদুলিল্লাহ। ফিজিক্যালি চেক করা হয়েছে বারবার /ডাক্তাররা বারবার জিজ্ঞেস করছে কাশি আছে, আমার উত্তর সব সময় না হয় “কাশি নাই ” আমার জীবন জদি কাশি মুক্ত হয় তাহলে এর পিছনে ৫০% ক্রেডিট দিবো ইয়োগা সেসনে শিখে আসা ব্রিদিং এক্সেরসাইজ আর ৫০% ক্রেডিট দিবো আমার নিজের লাইফ স্টাইল।

থ্যাংক ইউ Wsif। 

পিরিওডের ক্রাম্প নিয়েও কিছুটা জটিলতা ছিল।তলপেটে ভেংগেচুরে আসার মত একটা ব্যাথায় ভুগতাম।এখন যখনই বুঝতে পারি ডেট কাছাকাছি  আমি ফ্লোরে অথবা বিছানায়  বাটারফ্লাই পোজে বসে থাকি। একদিন নামাজ শেষ করে  জায়নামাজ বাটারফ্লাই পোজে বসেছিলাম আম্মা খুব অবাক হয়েছিল আম্মাকে বুঝায়ে বললাম পেটের ব্যাথা কম হবে এটা করলে।এই পিরিওড ক্রাম্প এর এক্সেরসাইজ অনেক আগে করতাম কিন্ত গতবছর জুন মাস থেকে রেগুলার করি। এখন সেই ভয়াবহ ব্যাথায় ভুগিনা, ব্যথা কমার জন্য প্যারাসিটামল  খাইনা বললেই চলে।

থ্যাংক ইউ পোস্টের প্রতি সব এটেনশন সিক করার জন্য Wsif এর আম্মু “কলি আপা”ছবি এড করলাম।

আপুর সাথে লাস্ট সেসনে দেখা হয়েছিল।কলি আপা আমার প্রচন্ড পছন্দের। কলি আপার  মদ্ধে আনি  আমার শিমু আপুর স্মেল পাই।

আমি আমার পোস্ট লিংক মুক্ত রাখতে চেয়েছি। কেউ যদি ব্রিদিং এক্সেরসাইজ আর পিরিওড এর ক্র‍্যাম্প নিয়ে ভুগেন তাহলে অনুগ্রহ করে ইউটিউব সার্চ করুন।

ভালো থাকবেন সবাই 

থ্যাংক ইউ Wsif

By : AAmina Fatema Iqbal Liz

Leave a Reply