ওথেলো সিনড্রোম(ইংরেজি: Othello syndrome) এক ধরনের মনোরোগ যা মনোবিদ্যায় প্যাথলজিক্যাল জেলাসি বা ডিলুশনাল জেলাসি বা মরবিড জেলাসি নামে পরিচিত। এই রোগে কোনো প্রমাণ ছাড়াই ব্যক্তির মনে বদ্ধমূল ধারণা জন্মে যে তার সঙ্গী বা সঙ্গিনীর অন্য কারো সাথে সম্পর্ক করছে।এবং এই সন্দেহের বশবর্তী হয়ে তারা নানারকম অস্বাভাবিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য আচরণ করতে থাকে। এটাকে ডিলুশনাল ব্যাধির একটি রূপ বলা যায়।
এই রোগে নিম্নলিখিত আচরণ লক্ষ করা যায় :
১.সঙ্গী/সঙ্গিনী অন্যের দিকে তাকাচ্ছে বা অন্যের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে এরকম অভিযোগ তুলা।
২.সঙ্গীর আচরণ নিয়ে প্রশ্ন তুলা।
৩.ফোন কল যেমন ভুল নম্বর বা অচেনা নম্বর থেকে আসা কল বা অন্য যেকোনো ধরনের যোগাযোগের ব্যাপারে অনুসন্ধান।
৪.সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার প্রভৃতি ওয়েবসাইট ব্যবহারে বাধা প্রদান।
৫.সঙ্গীর ব্যবহার্য জিনিসপত্র পরীক্ষা করে দেখা।
৬.সঙ্গী কখন কোথায় কার সাথে থাকছে এ ব্যাপারে সর্বদা খোঁজ নেওয়া।
৭.সঙ্গীকে পরিবার ও বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন করা।
৮.কোনো কারণে আগ্রহ না দেখালে সঙ্গী/সঙ্গিনী অন্য কারো সাথে সম্পর্ক রাখছে বলে সন্দেহ করা। স্বামী কর্মক্ষেত্রে অবস্থানকালীন স্ত্রী পরপুরুষের সাথে মেলামেশা করছে এরকম সন্দেহ পোষণ করা।
৯.সঙ্গীর সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণ।
১০.সঙ্গীর প্রতি মৌখিক বা শারীরিক সহিংসতা প্রদর্শন।
অন্যের বা নিজের ক্ষতি করার হুমকি দেওয়া।
১০/১০ টা আচরণই আমি দেখেছি একজন মানুষের(!) মধ্যে। তাই কেউ যদি কখনো এমন কারো আশেপাশে থাকেন নিজেকে ভালবেসে হলেও নিজেকে বাঁচাবেন। কারণ ডেসডিমোনাকে গল্পতেই মানায়।বাস্তব জীবনে নয়।
ভালো থাকুন।
By: Dr Nazmun Naher Khan