You are currently viewing Asperger’s Syndrome

Asperger’s Syndrome

  • Post comments:0 Comments

Asperger’s Syndrome; মস্তিষ্কের সমস্যাজনিত এমন একটি ব্যাধি যা হলে একজন ব্যক্তি পৃথিবীকে অন্যদের তুলনায় কিছুটা আলাদাভাবে দেখে, শোনে এবং বোঝে। বর্তমানে, একে Autism Spectrum Disorder (ASD) বা High Functioning Autism (HFA) ও বলা হয়ে থাকে। তবে, অনেক বিশেষজ্ঞরা এখনো Asperger Syndrome নামটি ব্যবহার করেন।

এই রোগের লক্ষণ গুলো অনেক সময় শৈশবে বোঝা যায় না, বয়স বৃদ্ধির সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময় এমন ব্যক্তি আচরণ অন্যদের কাছে অদ্ভুত বলে মনে হয়। এ ব্যাধির প্রধান লক্ষণগুলি হল-

• অন্যদের কথার অর্থ বুঝতে অসুবিধা হওয়া

• মুখভঙ্গি, বিভিন্ন ভাব-গতিক ইশারা বুঝতে না পারা

• সমাজে অন্যদের সাথে সহজে মিশতে না পারা

• একই কাজ বার বার করা বা একই কথা বার বার বলা

• ছোটবেলা থেকেই নির্দিষ্ট কোন কাজে বা বিষয়ে অনেক বেশি আগ্রহী হওয়া

• অন্যরা ইচ্ছা বুঝতে অসুবিধা হওয়া

• নিজের মনের অভিব্যক্তি সহজে প্রকাশ করতে না পারা

• অন্যদের সাথে সম্পর্ক বা বন্ধুত্ব শুরু করতে ও বজায় রাখতে অসুবিধা হওয়া

• প্রতিদিন নির্দিষ্ট নিয়ম মেনে চলা, এবং কোনো কাজ/রাস্তা/নিয়মের পরিবর্তন সহজে মেনে নিতে না পারা

এ ব্যাধিতে করণীয় কিঃ 

এ ব্যাধিকখনোই পুরোপুরি সড়িয়ে ফেলা সম্ভব নয়। তবে, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা এবং ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব। যা যা করা যেতে পারে-

• কোনো জটিলতা রয়েছে বুঝতে পারার সাথে সাথেই, পারলে ছোটবেলা থেকে প্রফেশনালদের সাহায্য নেয়া, যেমন, স্পিচ থেরাপিস্ট, পেডিয়াট্রিসিয়ান, সাইক্রিয়েটিস্ট, সাইকোলজিস্ট

• পরিবার, বন্ধু, সহকর্মী সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ

• চিকিৎসা পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করা, এক্ষেত্রে পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, আমরা যেন এ ব্যাধি সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ না করি, এবং যাদের এই ব্যাধি রয়েছে তাদের সাথে স্বাভাবিক আচরণ করি, যেন তারা তাদের জটিলতাগুলো কাটিয়ে উঠে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে।

Written by
Saiyeda Asea Asha
Family and Child Psychologist

Asperger’s syndrome is a neurodevelopmental disorder where an individual perceives the world differently than a typically developed person. Nowadays, the term autism spectrum disorder (ASD) or high-functioning autism (HFA) are commonly preferred while diagnosis. However, the term Asperger syndrome is still used by many professionals.

Symptoms can be difficult to distinguish until adulthood. Their behavior may be considered as ‘strange’ or socially inappropriate by others. The common symptoms found in an individual with Asperger syndrome include:

· Difficulty in understanding and processing language

· Problems in using facial expressions or understanding jokes, abstract concepts

· Difficulty in maintaining social interaction

· Having constrained and repetitive patterns of behaviors

· Occupying fixed activities/interests since initial childhood

· Problem in identifying others’ intentions

· Trouble in expressing own emotions

· Maintaining relationships or friendships

· Maintaining strict rules to do a particular thing

Managements:

This is not fully curable, but such individuals can lead a normal life and pursue successful careers with proper management, such as-

· Having professional support from a speech therapist, paediatrician, psychiatrist, psychologist from the beginning of diagnosis

· Receiving proper support from family, friends, and neighbors

· Executing treatment plans properly, especially by the parents, caregivers, and teachers

Society must not project any superstitious thinking upon persons with Asperger syndrome so that they can overcome their own issues and continue a meaningful life.

Written by
Saiyeda Asea Asha
Family and Child Psychologist

Leave a Reply