কোভিড-১৯ ও তার পরের প্রভাবঃ
আসুন জেনে নেই কোভিডের পরবর্তী ব্রেইন ফগ/স্মৃতিভ্রম সম্পর্কে।কোভিড থেকে সুস্থ হওয়ার পরেও অনেক মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক সমস্যা ছাড়াও ব্রেইন ফগ বা স্মৃতিভ্রমের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে।
কারণঃ
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে এর পিছনে স্নায়ুবিক ও মানসিক কারন কাজ করছে তবে এর কারন বের করতে এখনও গবেষণা চলছে।
কোভিডের কারনে স্মৃতিভ্রম হলে আমরা কি করতে পারি –
👉 পর্যাপ্ত ঘুমঃ ঘুম আমাদের মস্তিষ্কের ক্লান্তি দূর ও শারীরিক ক্ষত সারিয়ে তুলতে সহায়তা করে। এর জন্য স্মৃতিভ্রম হলে পর্যাপ্ত ঘুমের দিকে নজর দিতে হবে।
👉 ব্যায়াম বা শারীরিক পরিশ্রমঃ প্রতিদিন নিয়ম করে ৩০-৪০ মিনিট হাঁটা ব্যায়ামের একটি অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষকে সপ্তাহে ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ৭৫ মিনিট দৌড়ানোর পরামর্শ দিয়েছে। আর ব্রেইন ফগ বা স্মৃতিভ্রম থেকে সেরে উঠার জন্য ব্যায়ামের কোন বিকল্প নেই।
👉 স্বাস্থ্যকর খাদ্যাভাসঃ সব সময় সুষম ও পরিমিত পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে আমাদের। তাই প্রতিদিন ফলমূল ও রঙ্গিন শাকসবজি খাবার অভ্যাস গড়ে তুলতে হবে।
👉 পারিবারিক সহায়তাঃ একজন ব্যক্তি তার কাজে মনোযোগ দিতে না পারলে তারমধ্যে এমনিতেই দুশ্চিন্তা ভর করে, এ সময় পরিবারের সদস্যরা পাশে থাকলে এই পরিস্থিতি থেকে দ্রুত বে্রিয়ে আসা সম্ভব হয়। এসময় যদি রোগীর পরিবার এটা নিয়ে হাসি-তামাশা, বকাঝকা করেন তাহলে উপসর্গগুলো আরও খারাপের দিকে যেতে পারে।
সহযোগিতা, সহমর্মিতা ও ভালবাসা দিয়ে রোগীকে দ্রুত সুস্থ করে তোলাই পরিবারের দায়িত্ব।
👉 এর পাশাপাশি প্রয়োজনে বিশেষজ্ঞ (মানসিক বা শারীরিক) ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে।
Written by
Maria Zaman
Psychologist
WSIF