You are currently viewing Alzheimer’s Disease

Alzheimer’s Disease

  • Post comments:0 Comments

আমরা অনেকেই Alzheimer’s Disease নামক ব্যাধির কথা  শুনে থাকি যা ক্রমবর্ধমানভাবে একটি মানুষের মানসিক ক্ষমতা যেমন মনোযোগ, স্মৃতি, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের অবনতি ঘটায়।

এই Alzheimer’s Disease কে  ঘিরে অনেক সামাজিক ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার  রয়েছে যার দূর করা প্রয়োজন যেন ক্ষতিগ্রস্থদের একটি সাধারণ জীবনযাপন করতে সহায়তা করা যায়।  প্রচলিত ভূল ধারণা গুলোর মধ্যে আছে Dementia  এবং Alzheimer’s disease কে একই মনে করা। কেবল বয়স্ক ব্যক্তিরাই Alzheimer’s disease  আক্রান্ত হতে পারেন। রোগটি প্রধানত বংশগত এবং এটিতে আক্রান্ত ব্যক্তি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন । অস্বাস্থ্যকর ডায়েট, বিভিন্ন রকমের শারীরিক কারণ যেমনঃ মাথায় পূর্বে প্রাপ্ত  আঘাত এবং মানসিক কষ্ট ইত্যাদি এই রোগ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যদিও Alzheimer’s disease থেকে যদিও নিরাময় সম্ভব নয় কিন্তু প্রাথমিক নির্ণয় এবং সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। তাই কেউ এই রোগে আক্রান্ত হলে তার পরিবারের সদস্যরা কি কি ব্যবস্থা নিতে পারেন চলুন জেনে নেই।  

  • ডাক্তারের পরামর্শ নেয়াঃ  প্রাথমিক রোগ নির্ধারণ করতে হবে এবং ডাক্তার তার রোগী এবং পরিবার এর সাথে আলোচনার মাধ্যমে রোগীর অন্য রোগ যেমন ডাইবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি সম্পর্কে ধারণা নিবেন।
  • রোগের তীব্রতাঃ রোগের ব্যবস্থাপনা শুরুর আগে রোগের তীব্রতা মূল্যায়ন করতে হবে। যদি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা হয় তবে রোগীর আর্থিক, আইনী এবং যত্ন সংক্রান্ত সমস্যাগুলির পাশাপাশি ভবিষ্যতের জন্য তার আবাসন ব্যবস্থার পরিকল্পনাও করে নিতে হবে। পরিবারের যে কোন ভুল ধারণা জানতে হবে এবং পরিষ্কার করতে হবে।
  • পরিবারের সদস্যদের দায়িত্ব:  অনেকেই হতাশায় ভুগতে পারেন দীর্ঘদিন রোগীর সেবা করতে করতে, তাই হতাশা কমাতে এবং সঠিক ব্যবস্থাপনায়  নিম্নোক্ত কাজগুলো করতে পারেন
    • সময়সূচী করুন এবং  প্রতিদিনের রুটিন তৈরি করুন । 
    • যে কাজ গুলো বেশি সময় নিতে পারে সেগুলোর জন্য বেশি সময় নির্ধারণ করুন এবং বিরতির জন্য সময় দিন।
    •  আক্রান্ত ব্যক্তিকে সহায়তা করা যেন যতটা সম্ভব নিজে কাজ করতে পারে – তাকে টেবিল সেট করতে বা পোশাক পছন্দ এবং পরার  জন্য নির্দেশনা দিন।
    • রোগীকে দিনের বেলা একাধিক বা দীর্ঘায়িত ন্যাপ গুলো এড়িয়ে চলার পরামর্শ দিতে হবে। 
    • আক্রান্ত ব্যক্তির মনোযোগ সহজ করার জন্য খাবার খাওয়া এবং কথোপকথনের সময় টিভি বন্ধ রাখুন।
    • নিরাপদ পরিবেশ তৈরি করুন এবং দুর্ঘটনা বা  আঘাতের ঝুঁকি কমাতে  ঝুঁকিপূর্ণ জিনিস সরিয়ে ফেলুন। ক্যাবিনেটগুলিতে লকগুলি ইনস্টল করুন যাতে সম্ভাব্য বিপজ্জনক কিছু রয়েছে যেমন ওষূধ, অ্যালকোহল, বিষাক্ত পরিষ্কারের পদার্থ, বিপজ্জনক পাত্র এবং সরঞ্জাম গুলো নাগালের বাইরে থাকে। 
    • অগ্নি নিরাপত্তা সতর্কতা অবলম্বন করুন। ম্যাচ এবং লাইটারের নাগালের বাইরে রাখুন।
    • সর্বোপরি প্রয়োজনে প্রফেশনাল কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্য সেবা নিন যেন নিজের এবং অন্যের খেয়াল রাখতে পারেন । 

Alzheimer’s Disease আক্রান্ত প্রতিটি ব্যক্তির লক্ষণগুলো এবং অগ্রগতি আলাদাভাবে অনুভব করতে হবে। ধৈর্য এবং কোমল আচরণ, বন্ধুবান্ধব এবং পরিবারের সমর্থন একজন caregiver এর সামনের চ্যালেঞ্জ এবং হতাশাগুলো মোকাবেলা করতে সহায়তা করতে পারে।

Inspired by  Nuzhat

Written by
Jobaida Saba, Team WSIF & BaSoWPH 

Edited by
Dr. Sabrina Choudhury, Coordinator, WSIF

Leave a Reply