You are currently viewing Psychologist and Psychiatrist

Psychologist and Psychiatrist

  • Post comments:0 Comments

আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী) নাকি সাইকিইয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) কার কাছে যাবেন সেটা বুঝতে পারেন না। তাই আসুন আজকে জেনে নেই তাদের সেবা প্রদানের ধরণ আর কিছু পার্থক্য যা আশা করি আপনদেরকে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

👉প্রথমেই চলুন জেনে নেই সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী) কারাঃ
সাইকোলোজিস্টরা মানুষের মন, আবেগ এবং চিন্তা নিয়ে গবেষণা করেন। সেই সাথে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার এসেসমেন্ট টুল দিয়ে তা জানার চেষ্টা করেন। তাঁরা ক্লায়েন্টের সমস্যার ধরন অনুসারে প্রধানত কাউন্সিলিং অথবা বিভিন্ন থেরাপি যেমন সাইকোঅ্যানালাইসিস, কগনিটিভ বিহ্যাভিওর থেরাপি, আর্ট থেরাপি ইত্যাদি দিয়ে থাকেন। সাধারণত তারা ৪৫-৬০ মিনিটের মত সময় নেন প্রত্যেকটা সেশনের জন্য তবে এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট নির্ভর করে। যখন তারা বুঝতে পারেন ক্লায়েন্টের থেরাপি এর সাথে ওষুধও দরকার তারা সাইকিইয়াট্রিস্টের কাছে রেফার করেন।

👉এবার চলুন দেখি সাইকিইয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) আসলে কারাঃ
সাইকিয়াট্রিস্টরা হচ্ছেন মানসিক রোগের উপরেই ডিগ্রিধারী চিকিৎসক। উনারা প্রধানত রোগীর সমস্যা অনুসারে প্রেস্ক্রিপশন করে মেডিসিন খেতে বলেন এবং বিশেষ কিছু ক্ষেত্রে থেরাপিও দিয়ে থাকেন। সাধারণত জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন ডিমেনশিয়া, সিজোফ্রেনিয়া, তীব্র বিষণ্ণতা ইত্যাদির চিকিৎসা সাইকিয়াট্রিস্টরা দিয়ে থাকেন। প্রতিটি সেশনের জন্য উনাদের সময়ও ক্লায়েন্ট এর প্রয়োজন অনুযায়ী নির্ভর করে। সাধারণত ১৫-২০ মিনিট সময় নিয়ে উনারা ক্লায়েন্ট এর প্রব্লেম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিয়ে থাকেন।

👉এখন প্রশ্ন হলো আপনারা সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী) নাকি সাইকিয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) কার কাছে যাবেন ?

উত্তর হচ্ছে, এটি মূলত আপনার কেস আর কমফোর্ট জোনের উপর নির্ভর করে থাকে।

১। যদি আপনার কমন বা সাধারণ কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন মন খারাপ থাকা, অতিরিক্ত চিন্তা, প্যানিক অ্যাটাক ইত্যাদি অনুভূত হয়, সেক্ষেত্রে একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন এবং তিনি যদি মনে করেন আপনার কাউন্সেলিং এর সাথে কিছু মেডিসিন ও নেয়া প্রয়োজন, তিনিই আপনাকে রেফার করে দিবেন। সুতরাং, প্রথম দিকে আপনি একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। তবে জটিল সমস্যা যেমন ডিমেনশিয়া, নিজেকে ক্ষতি করার প্রবণতা, স্কিজোফ্রেনিয়া ইত্যাদি এইসব ক্ষেত্রে অবশ্যই সাইকিইয়াট্রিস্টের শরণাপন্ন হন।

২। অনেকেই আছেন যারা ওষুধ খেতে চান না আবার অনেকে দীর্ঘসময় কথা বলতে কম্ফোর্ট ফিল
করেন না। তাই, মানসিক স্বাস্থ্য সেবার ধরন টা ক্লায়েন্ট এর প্রিফারেন্স এর উপরেও নির্ভর করে।

সর্বোপরি, গবেষণায় দেখা গিয়েছে, অনেক ক্ষেত্রেই সাইকোথেরাপি আর মেডিকেশন, এই দুইটার কম্বিনেশন বিশেষ কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা (যেমন বিষণ্ণতা) কমাতে বেশি সাহায্য করে। তাই সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী) এবং সাইকিইয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) দুই জনই মানসিক স্বাস্থ্যসেবায় সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Women Support Initiative Forum এ সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট দুই ধরনের এক্সপার্টরাই আছেন। তাই যেকোন সমস্যায়ই আমাদের পেইজে ইনবক্স বা ওয়েবসাইটে নক করতে পারেন।


আমাদের ওয়েবসাইটের লিংকঃ
https://wsifbd.com/personal-support-session/

Leave a Reply