রাগ মানুষের একটি সম্পূর্ণ স্বাভাবিক আবেগ। কিন্তু যখন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটি ধ্বংসাত্মক হয়ে যেতে পারে এবং তখন সমস্যার সৃষ্টি করতে পারে।
রাগ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় আছে। এমন কিছু বই এবং কোর্স রয়েছে যা আপনাকে শিথিল করার কৌশলগুলি শেখাতে পারে এবং একবার আপনি কৌশলগুলি শিখলে আপনি যে কোনও পরিস্থিতিতে তাদের ব্যবহার করতে পারেন।
রাগ নিয়ন্ত্রণের এই কিছু সহজ ধাপ আপনি চেষ্টা করতে পারেন:
রাগের সময় যদি দাঁড়িয়ে থাকেন তবে বসে পড়ুন। বসে থাকলে শুয়ে পড়ুন। এভাবে অবস্থান পরিবর্তন রাগ কমতে সাহায্য করে
উল্টো দিক থেকে সংখ্যা গুনুন। এতে রাগের বিষয়টি থেকে চিন্তা সরে যাবে
গভীরভাবে শ্বাস নিন; আপনার বুক থেকে নয়, কল্পনা করুন আপনার “অন্ত্র” থেকে শ্বাস উঠে আসছে
আপনার স্মৃতি বা কল্পনা থেকে কোনো একটি আরামদায়ক অভিজ্ঞতার কথা ভাবুন।
যোগব্যায়াম ও ধ্যানের মত ব্যায়ামগুলো আপনার পেশীগুলিকে শিথিল করতে পারে এবং আপনাকে অনেক বেশি শান্ত বোধ করাতে পারে
প্রতিদিন এই কৌশলগুলো অনুশীলন করুন। এক সময় দেখবেন যখনি রাগের অবস্থায় থাকেন তখন এগুলি স্বতঃস্ফূর্তভাবেই ব্যবহার করতে পারছেন। এরপর যদি মনে করেন কৌশলগুলোতেও কাজ হচ্ছে না তাহলে অবশ্যই প্রফেশনাল থেকে সাহায্য নিবেন।