জীবনের একটা পর্যায়ে অনেকেরই মনে হয়ে থাকে যে তার কোন যোগ্যতাই নেই, যত চেষ্টাই করছে পেরে উঠছে না। বিভিন্নভাবে পারিবারিক জাজমেন্ট এর শিকার হওয়া, অফিসে সিনিয়রদের অবমূল্যায়ন, প্রশংসার বদলে ছোট খাটো ভুলের জন্য অপমানিত হওয়া বা অতীতের ট্রমা এসব কারণে নিজের উপর আত্মবিশ্বাস কমে যায়। হতাশা জমতে জমতে একসময় অবচেতন মনে অনেকেই মেনে নেন যে তাকে দিয়ে কিছু সম্ভব না। এই সমস্যার নাম Imposter Syndrome।
এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির মধ্যে যে ব্যাপারগুলি প্রধাণত দেখা যায় তা হলঃ
নিজের সামর্থ্য ও দক্ষতার প্রতি অনাস্থা
সাফল্য পেলে সেটাকে ছোট করে দেখা বা নিছক ভাগ্যের জোর ভাবা
সব সময় এই আশংকায় থাকা যে, আমি হয়ত যথেষ্ট ভাল করতে পারবো না
কোনো কাজে প্রয়োজনের থেকেও বেশি পরিশ্রম ও সময় দেয়া
এই সমস্যা থেকে বেরিয়ে আসতে যা করতে পারেনঃ
নিজের অর্জন ও সামর্থ্যের একটা তালিকা তৈরি করতে হবে
নিজেকে নিয়ে যেসব উপলব্ধি তা ইতিবাচক সুরে নিজেকে বলতে হবে
কাজে যেসব ভুল বার বার হচ্ছে সেগুলোর তালিকা তৈরি করে তা পরবর্তীতে শুধরে নেয়ার চেষ্টা করতে হবে
কাছের মানুষদের নিয়ে একটি সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে যারা আপনাকে সবসময় সাপোর্ট দিবে
নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং নিজের যোগ্যতার উপর আস্থা রাখতে হবে
যারা এই সিনড্রোমে ভুগছেন উপরের টিপসগুলো ফলো করতে পারেন এবং এর পাশাপাশি দরকার হলে প্রফেশনাল হেল্পও নিতে পারেন।