আমাদের মধ্যে কয়জন এই নামটার সাথে পরিচিত?
আচ্ছা কখনও কি এমন মানুষ দেখেছেন যে কি না সবসময় এক অতিরঞ্জিত, আবেগপূর্ণ এবং অন্যদের মনোযোগ-সন্ধানী আচরণ প্রদর্শন করে? খোলামেলা পোশাক পরে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, অতিরিক্ত মাত্রায় তাদের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। অন্যদের মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চায়, না হতে পারলে তারা অবহেলিত বা গুরুত্বহীন বোধ করে। এই ধরনের আচরণ কারো মধ্যে অস্বাভাবিক ভাবে দেখা দিলে এটাকে আমরা এক ধরণের মানসিক ব্যাধি বলে থাকি, যার নাম হল Historic personality disorder (HPD) । এটিকে Dramatic personality disorder ও বলা হয়।
Kim Kardashian, Miley Cyrus, Megan Fox এর মত বিখ্যাত ব্যক্তিত্ব এই রোগে আক্রান্ত হয়েছেন।
HPD চেনার উপায় কি?
নিম্নোক্ত লক্ষনগুলো থাকলে আমরা ওই ব্যক্তিকে HPD রোগী হিসেবে নির্ণয় করতে পারি। HPD এর লক্ষণ গুলোকে Histrionic Traits ও বলা হয়।
১/ মনোযোগ-সন্ধানী ব্যাবহার / সাজসজ্জা
২/ মনোযোগের কেন্দ্র না হলে অস্বস্তিবোধ হওয়া
৩/ নাটকীয় বা অতিরঞ্জিত আবেগ
৪/ অন্যদের তুলনায় কখনও খুব বেশি কখনও খুব কম আবেগ দেখানো
৫/ প্রলোভন সংকুল আচরণ
৬/ সহজেই প্রভাবিত হওয়া
৭/ পরিচিতদের সাথে অতিরিক্ত পরিচিতি ভাব দেখানো, ইত্যাদি।
কি কারণে হতে পারে?
এই রোগের সঠিক কারণ এখনও জানা যায়নি তবে এটি জেনেটিক এবং পরিবেশগত কারণ গুলির সংমিশ্রণের কারণে ঘটে। যেমন, পরিবারের কারো মানসিক অসুস্থতার ইতিহাস (যেমন বাবা, মা, ভাই, বোন ইত্যাদি) বা নেশা জাতীয় পদার্থের অপব্যবহার, শৈশবকালীন ট্রমা / মৌখিক অপব্যবহার ইত্যাদি।
করণীও কি কি?
আমাদের পরিবার/বন্ধুদের মধ্যে কারো এই সমস্যার লক্ষণগুলো থাকলে, আমাদের অবশ্যই উচিত তাকে সাহায্য করা এবং উৎসাহ দেয়া। একজন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর সাথে অবশ্যই পরামর্শ করতে হবে।
এছাড়া সুস্থ জীবনযাপনের জন্য, নিম্নলিখিত নিয়মকানুন গুলো মেনে চলতে হবে –
– পুষ্টিকর খাবার খাওয়া
– সময়মত ঘুমানো, খাওয়াদাওয়া করা
– নিয়মিত ব্যায়াম করা
– সকল ধরনের নেশা দ্রব্য এড়িয়ে চলা
– নিজেকে ট্র্যাক এ রাখতে বিশ্বস্ত বন্ধু এবং পরিবারের সাহায্য নেয়া।