Empty Nest Syndrome একটি কমন ইস্যু যা বাবা মায়েদের মধ্যে দেখা যায়। ছেলেমেয়েরা যখন কোন কারণে বাসার বাইরে চলে যায় (যেমন পড়াশোনার কারণে হোস্টেলে শিফট করা, মেয়ের বিয়ে হয়ে যাওয়া অথবা অন্য কোন কারণে বাড়ির বাইরে সন্তান কে চলে যেতে হয়) বাবা-মায়েরা মানসিক ভাবে বেশ কিছু সমস্যা অনুভব করেন। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায়।
চলুন দেখে নেই এই সিন্ড্রোমে কি ধরনের সমস্যা বাবা-মারা অনুভব করে থাকেন এবং এর থেকে বের হওয়ার উপায় গুলো।