You are currently viewing Fear of Abandonment

Fear of Abandonment

  • Post comments:0 Comments

Fear of abandonment হল অপ্রতিরোধ্য কিন্তু অযৌক্তিক ভয় যার কারনে একজন মানুষ মনে করেন তার ভালবাসার লোকেরা তাকে শারীরিক এবং/অথবা মানসিকভাবে ছেড়ে চলে যাবে।

ছেড়ে চলে যাওয়া বা পরিত্যাগের ভয় একটি জটিল বা কষ্টের ঘটনা যা ক্ষতি এবং ট্রমা সহ বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতা থেকে শুরু হতে পারে। এই ভয় কেন তৈরি হয় এর পিছনের কারণগুলোর মধ্যে জ্ঞান এবং মানসিক ক্ষমতার স্বাভাবিক বিকাশে বাধা, অতীত সম্পর্কের সাথে চ্যালেঞ্জ এবং অন্যান্য সমস্যাযুক্ত সামাজিক ও জীবনের অভিজ্ঞতা অন্যতম।

কারণঃ

– সাধারণত, মনোবিজ্ঞানীরা পরিত্যাগের ভয়ের কারণ হিসেবে অভিজ্ঞতা, বিশ্বাস, বিসর্জন, অবহেলা, প্রিয়জনের মৃত্যু, পিতামাতা বা কাছের মানুষের সাথে মানসিক দূরত্বকে দায়ী করেন।

– যে শিশু শারীরিক স্নেহ, মানসিক সংযোগ এবং নিরাপত্তা থেকে বঞ্চিত হয়, সে প্রাপ্তবয়স্ক অবস্থায় এগুলোর স্থায়িত্বকে বিশ্বাস না করতে শেখে যা Fear of abandonment হওয়ার অন্যতম কারণ।

– প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও আগের নেতিবাচক অভিজ্ঞতার কারণে এ সমস্যায় ভুগতে পারেন।

উপসর্গঃ

সম্পর্কের ক্ষেত্রে, যারা Fear of abandonment এর ভয়ে থাকে তাদের প্রবণতা থাকে:

✔️ দ্রুত সম্পর্ক স্থাপনের প্রবণতা;

✔️ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হতে ব্যর্থ হওয়া।;

✔️ সম্পর্কে অপর পক্ষ কে সর্বদা সন্তুষ্ট করার চেষ্টা করতে থাকা;

✔️ অস্বাস্থ্যকর সম্পর্কে আটকে থাকা তা যতই  পীড়াদায়ক হোক না কেন; 

✔️ মানসিকভাবে ঘনিষ্ঠতা অনুভব করতে অসুবিধা হওয়া;

✔️ নিরাপত্তাহীনতা এবং ভালবাসার অযোগ্য বোধ করা;

✔️ মানুষকে বিশ্বাস করতে না পারা ;

✔️ বিচ্ছেদের তীব্র কষ্ট অনুভূতি অনুভব করা;

✔️ অতিরিক্ত চিন্তা করার ঝোঁক এবং লুকানো অর্থগুলি বের করার জন্য কঠোর পরিশ্রম করা;

✔️ ঘন ঘন নিজেকে দোষারোপ করা;

সমাধানঃ

– মনোবিজ্ঞানীর শরণাপন্ন বা থেরাপি

থেরাপির মাধ্যমে মনোবিজ্ঞানী ভয়ের মূল কারণটি বের করতে এবং নেতিবাচক চিন্তার ধরণগুলি সনাক্ত করতে সক্ষম হবেন। তাছাড়াও সুস্থ এবং আরো বাস্তববাদী চিন্তা দিয়ে তাদের প্রতিস্থাপন করতে সাহায্য করবেন।

– নিজের যত্ন

নিজের যত্ন করা যেমন ঘোরাঘুরি, যোগব্যায়াম করা, বাগান করা, বই পড়া, এবং অন্যান্য জিনিস যা আপনি উপভোগ করেন তা আপনাকে এবং আপনার সঙ্গী, বন্ধু বা শিশুদের প্রতি আপনার সম্পর্ক ভালো অবদান করতে সহায়তা করতে পারে।

সাধারনত অনেকেই Fear of abandonment সমস্যায় ভুগে থাকেন কিন্ত বুঝতে পারেন না। তাই আপনার আশেপাশের সবাইকে এই ব্যাপারে সচেতন করেন আর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য সাজেশন দিন। WSIF এর মাধ্যমেও আপনি পছন্দের প্রফেশনালের কাছথেকে মানসিক স্বাস্থ্য সেবা পেতে পারেন।

Leave a Reply