Trichotillomania বা Hair Pulling Disorder কে Trich (ট্রিক) ডিসওর্ডারও বলা হয়। এটি তুলনামূলক ভাবে কম পরিচিত উদ্বিগ্নতাজনিত মানসিক সমস্যা। যাদের এই সমস্যা থাকে তারা সাধারনত নিজের শরীর থেকে চুল,পশম, বা ভ্রু টেনে তুলে সাময়িক আরাম বোধ করেন। থাকে বিশেষ করে যখন তারা কোন কিছু নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন বা ভীত থাকেন।
লক্ষনসমূহঃ
১। বার বার নিজের চুল টেনে তুলতে থাকে।
২। চুল টানার আগে বা টানতে না পারলে অতিরিক্ত চিন্তা করতে থাকা।
৩। চুল তুলে ফেলার পর আরামবোধ করা।
৪। ছেড়া চুল চাবানো বা কামরাতে থাকা।
৫। চুল কমতে থাকা বা মাথার কিছু অংশে টাক হয়ে যাওয়া এমনকি ভ্রু এবং চোখের পাতাও কমে যাওয়া।
৬। অনেকে আবার স্কিন, নখ ও কামরাতে থাকে।
তবে অন্য কোন medical conditions এর কারনে যদি hair pulling করতে থাকে তাহলে সেটা ট্রিকোটিলোম্যানিয়া নয়।
যাদের হতে পারেঃ
এই সমস্যাটি ৯-১৩ বছরের বাচ্চাদের মধ্যে বেশি হয়। প্রাপ্ত বয়স্কদের মাঝে এধরনের সমস্যা তৈরী হলে সেটা লাইফ লং হতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এটা অটোম্যাটিক্যালি চলে যায়। এছাড়াও বংশগত ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ন কারন হিসেবে কাজ করতে পারে টিকোটিলোম্যানিয়া এর ক্ষেত্রে।
চিকিৎসাঃ
Trichotillomania এর চিকিৎসার ক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। Cognitive Behaviour Therapy (CBT) এ ক্ষেত্রে বেশ কার্যকরী। এছাড়াও লক্ষনগুলো যদি তীব্র হয় সেক্ষেত্রে Medication দরকার হতে পারে। তাই কারোর মধ্যে এই ধরনের লক্ষন দেখতে পারলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য সাজেশন দিন এবং সবাইকে এ ব্যাপারে সচেতন করেন।
ফারজানা আকতার (শ্রাবনী)
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।