আধুনিকীকরণের সাথে সাথে বর্তমান প্রজন্মের মধ্যে সর্বাধিক আলোচিত বিষয় “ডিপ্রেশন” বা বিষন্নতা। শরীরের মরণব্যাধি যেমন ক্যান্সার তেমনি মানসিক এক কঠিন ব্যাধি ডিপ্রেশন। বর্তমানে বিশ্বের প্রায় ২৮০ মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভুগছে। বিভিন্ন কারণে মানুষ ডিপ্রেশনের ঝুকিতে থাকতে পারে –
🔎 পারিবারিক ইতিহাস
🔎 দীর্ঘস্থায়ী স্ট্রেস
🔎 মানসিকভাবে গুরুতর ট্রমার অভিজ্ঞতা
🔎 অতিরিক্ত বাহিরের খাবার খাওয়া
🔎 অপুষ্টিতে ভোগা
🔎 ভিটামিন-ডি এর অভাব
🔎 স্বল্প নিদ্রাজনিত কারন
🔎 সামাজিক বিচ্ছিন্নতা
ডিপ্রেশন একপ্রকার মুড (মেজাজ) ডিসওর্ডার।বিভিন্ন ধরনের ডিপ্রেশন রয়েছে, যেমন:
👉 Major Depressive Disorder
👉 Seasonal Affective Disorder
👉 Persistent Depressive Disorder
👉 Postpartum Depression
এগুলোর মধ্যে Major Depressive Disorder লক্ষণীয় মাত্রায় বাড়ছে। আসুন দেখি American Psychiatric Association (APA) এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণে কি কি মানদন্ড স্থাপন করেছেন –
ক. কমপক্ষে দুই সপ্তাহ ধরে নিম্নলিখিত পাঁচটি বা তার বেশি উপসর্গ অনুভব করা ~
১. দিনের বেশিরভাগ সময় মন খারাপ কিংবা শূন্যতা অনুভব
২. কাজে প্রতি আগ্রহ হ্রাস
৩. লক্ষণীয় ওজন হ্রাস কিংবা বৃদ্ধি
৪. প্রায় প্রতিদিন ঘুমের সমস্যা।
৫. অস্থিরতা বা ধীর আচরণ
৬. ক্লান্তি কিংবা দুর্বলতা
৭. মূল্যহীনতা কিংবা অতিরিক্ত অপরাধবোধ
৮. মনযোগহীনতা
৯. বারবার মৃত্যু চিন্তা, আত্মহত্যার চিন্তা, বা আত্নহত্যা চেষ্টা।
খ. এই উপসর্গগুলি ব্যক্তির সামাজিক, পেশাগত কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
যদি কেউ নিজের মধ্যে এই উপসর্গগুলি চিনতে পারে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নেয়া অপরিহার্য, যেমন একজন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানী।
মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কিছু সক্রিয় পদক্ষেপ:
💚 নিজের প্রতি যত্নশীলতা, আত্মসচেতনতা অনুশীলণ করা, যে কাজ গুলো নিজেকে আনন্দ দেয় তা করার চেষ্টা করা
💚 পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা
💚 বন্ধুদের সাথে দৃঢ় সংযোগ বজায় রাখা
💚 ঘনিষ্ট ব্যক্তিদের কাছে নিজের হতাশার কথা বলা
💚 পড়াশোনা কিংবা কোন কাজের সাথে সম্পৃক্ত অতিরিক্ত চাপ এড়িয়ে চলার চেষ্টা করা।
মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষন্নতার লক্ষণগুলো বুঝতে পারলে আমরা যেমন নিজের প্রতি সচেতন হতে পারবো একইভাবে আমাদের কাছের মানুষদের মাঝেও এই সচেতনতা তৈরি করতে সহায়তা করতে পারি।
নিজেকে প্রাধান্য দিন, মানসিক ভাবে সুস্থ থাকুন। ❤️
Written by
Orpana Karmaker
Dept. of Clinical psychology
University of Dhaka Intern Psychologist, WSIF