You are currently viewing Hormones Affecting Woman’s Mental Health

Hormones Affecting Woman’s Mental Health

  • Post comments:0 Comments

আমরা নারীরা প্রায়ই কিছু শারীরিক ও মানসিক সমস্যা অনুভব করি, যেগুলোর কোন কারণ আমরা নিজেরাও বুঝে উঠতে পারিনা। এই সমস্যাগুলো মূলত আমাদের হরমোনের পরিবর্তন এর কারণে হয়ে থাকে।

চলুন দেখে নেই কোন হরমোন গুলো আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে জড়িতঃ

১। স্ট্রেস হরমোন

২। প্রজনন হরমোন

৩। থাইরয়েড হরমোন

হরমোনের ব্যালেন্স ঠিক না থাকলে সাধারণত নিম্নোক্ত লক্ষনগুলো দেখা যায়ঃ

👉 মানসিক অবসাদ

👉 দুশ্চিন্তা

👉 ঘুমের সমস্যাঃ অতিরিক্ত ঘুম পাওয়া অথবা ঘুম একদম ই না হওয়া

👉 কাজে মনোযোগের অভাব

👉 খাদ্য পরিপাকে সমস্যা

👉 অতিরিক্ত চুল পড়া

👉 অতিরিক্ত ঘাম হওয়া অথবা স্কিন একদম ড্রাই হয়ে যাওয়া

👉 তাপমাত্রার পরিবর্তন সহ্য করতে না পারা

👉 যেসব নারীর ক্লিনিক্যালি আগে থেকেই মানসিক সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে সমস্যাগুলোর জটিলতা বা তীব্রতা পরিলক্ষিত হয়।

এই লক্ষনগুলো দেখা গেলে অবশ্যই একজন চিকিৎসক এর পরামর্শ নিতে হবে, সেই সাথে মানসিক চাপ কমাবার জন্য নিচের নিয়মগুলো মেনে চলা উচিৎ।

👉 নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া ও প্রচুর পানি পান করা

👉 পর্যাপ্ত পরিমাণে ঘুমানো

👉 মেডিটেশন ও যোগ ব্যায়াম করা

👉 পার্সোনাল মুড ডায়েরি বা জার্নাল মেইনটেইন করা

👉 পছন্দের কাজে নিজেকে ব্যাস্ত রাখা

👉 পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটানো

👉 বেশি সমস্যা অনুভব করলে একজন প্রফেশনাল এর সাহায্য নেয়া

হরমোনের এই সমস্যা জীবনের কোন না কোন সময়ে যে কোন নারীরই অনুভব হতে পারে। এক্ষেত্রে ভয় না পেয়ে চিকিৎসক এর সাহায্য নেয়া উচিৎ। সেই সাথে উপোরোক্ত উপায়গুলো অবলম্বন করলে কিছুটা হলেও মানসিক চাপ থেকে মুক্তির মাধ্যমে হরমোনের ব্যালেন্স মেইনটেইন করা সম্ভব।

Leave a Reply