You are currently viewing Obsessive Love Disorder (OLD)

Obsessive Love Disorder (OLD)

  • Post comments:0 Comments

“ভালোবাসা” একজন মানুষের সবচেয়ে সুন্দরতম অনুভূতি। কিন্তু কারো প্রতি অতিমাত্রায় ভালোবাসা একজন মানুষের জন্য অনিরাপদ হতে পারে। একটি ভালোবাসার সম্পর্ক ঠিক ততক্ষণই নিরাপদ থাকে যতক্ষণ পর্যন্ত তা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে। অর্থাৎ যতক্ষণ না এটি obsession বা ঘোর বা আবেশে পরিণত হয়।ভালোবাসা ব্যাপারটা যখন ঘোরে পরিণত হয় তখন Obsessive Love বলা হয় ।সাইকোলজিতে এটিকে Obsessive Love Disorder (OLD) বলে সংজ্ঞায়িত করা হয়।

OLD – হচ্ছে,এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যাক্তি তার পছন্দের মানুষের প্রতি এতোটাই আচ্ছন্ন হয়ে পড়ে যেন প্রতি মুহুর্তে তিনি তার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

লক্ষ্মণ:

১. খুব নিয়ন্ত্রণকারী হওয়া অর্থাৎ সম্পর্কে একমাত্র সিদ্ধান্তগ্রহণকারী হিসেবে ভুমিকা পালন করতে চাওয়া

২. অপ্রতিরোধ্য আকর্ষণ অনুভব করা।

৩. কম আত্মসম্মানবোধ।

৪. অতিরিক্ত অধিকার প্রদর্শন এবং ক্রমাগত প্রিয় মানুষকে হারানোর ভীতি কাজ করা

৫. কখনোই প্রকৃত মতামত প্রদর্শন না করা

৬. পছন্দের মানুষের সাথে অন্য ব্যাক্তির মেলামেশা সহ্য করতে পারেনা।

অবসেসিভ লাভ ডিসঅর্ডার এর বিষয়টা আরো খারাপ হতে পারে যখন প্রিয় ব্যাক্তির নিকট প্রত্যাখ্যাত হয়।তখন লক্ষণগুলো তীব্ররূপ ধারণ করে। তাই OLD-এর যেকোনো তিনটি উপসর্গ প্রকাশ পেলে যতদ্রুত সম্ভব মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

Leave a Reply