Fear of Missing Out or FOMO ম্যানেজ করতে/ কাটিয়ে উঠতে কি কি করা যায় এটা দেখি আমরাঃ
- নিজেকে অন্যের সাথে তুলনা করা থেকে বিরত থাকতে হবেঃ
যখন কেউ নিজের সাফল্য বা অন্য কোনও অর্জন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে এটি কোন প্রতিযোগিতা নয়।
- নিজের চিন্তাগুলো পরিবর্তন করাঃ
আমাদের সবার জীবনে উত্থান-পতন রয়েছে! কেউ সাফল্য পেলো কিন্তু আপনি পেলেন না এটা নিয়ে মন খারাপ না করা। বরং আপনি নিজেকে কিভাবে আরও গড়ে তুলতে পারেন সেই দিকে ফোকাস করুন।
- নিজের যত্ন নিন এবং যেই কাজগুলো করে আপনি আনন্দ পান সেগুলোতে মনোযোগ দিনঃ
কীভাবে আপনি নিজের যত্ন নিতে পারেন-
- মাসে একটি ম্যাসেজ বা ফেসিয়াল করতে পারেন
- প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিটের জন্য ব্যায়াম করতে পারেন
- কখনও কখনও মোবাইল এবং সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে নিজেকে সময় দিন
- মাঝে মাঝে রেস্টুরেন্টে যেতে পারেন আপনার পছন্দের খাবার খাওয়ার জন্য
- নিজের এচিভমেন্টের জন্য নিজেকেই প্রশংসা করা
- নিজেকে নিজে ভালোবাসা এবং নেতিবাচক চিন্তাগুলিকে কাটিয়ে উঠা:
আপনি মানুষ এবং ভুল আপনার হতেই পারে এটি স্বীকার করে নেওয়া। নেতিবাচক চিন্তাগুলি আপনার মনে আসার সাথে সাথে তা কিভাবে কাটাবেন –
- নিজেকে ক্ষমা করতে শিখুন
- একটি ডায়েরি রাখার চেষ্টা করুন এবং নেতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতি লিখে রাখুন
- অভিজ্ঞতা অর্জনের উপর ফোকাস করুন
- যারা আপনাকে ভালবাসে তাদের সাথে সময় কাটানঃ
আপনার কাছের মানুষরাই আপনার আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করবে।
- নিজেকে কৃতিত্ব দিনঃ
আপনার নিজের সাফল্যকে প্রাধান্য দিন এবং নিজেই নিজের প্রশংসা করুন। আপনি যা যা অর্জন করেছেন তা নিয়ে গর্ববোধ করুন।
- একজন থেরাপিস্ট এর সাহায্য নিনঃ
একজন থেরাপিস্ট আপনাকে এরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য বা কাটিয়ে উঠার জন্য আপনাকে সহায়তা করতে পারে।
আশা করি টিপস গুলো কাজে লাগবে।