ডেঙ্গু জ্বরের প্রধান কারণ ডেঙ্গু ভাইরাস, যা এডিস মশার কামড়ে ছড়ায়। প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং এটি একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। নগরায়ন, এবং জলবায়ু পরিবর্তন এই রোগের দ্রুত বিস্তারে অন্যতম ভূমিকা পালন করে। বছরের যেকোনো সময়েই ডেঙ্গু জ্বর হতে পারে, তবে আমাদের দেশে সাধারণত জুন/জুলাই থেকে আগষ্ট/ সেপ্টেম্বর পর্যন্ত এর প্রাদুর্ভাব দেখা যায়।
ডেঙ্গুর লক্ষণসমূহঃ
সাধারণ লক্ষণসমূহঃ
- জ্বর (১০২-১০৪ ডিগ্রি সেলসিয়াস)
- গলা,হাত, পা, মাথা ও পিঠে ব্যাথা
- গায়ে র্যাশ, চোখের পিছনে ব্যাথা
- অতিরিক্ত শারীরিক দুর্বলতা
বর্তমান যে লক্ষণসমূহ দেখা যায়ঃ
- গা ম্যাজম্যাজে ভাব
- হালকা জ্বর, মাঝে মাঝে জ্বর একদমই থাকেনা
- পেট ব্যাথা, বদহজম, বমি
- ঠোট ও গালে লালচে ফোস্কা
- অস্থিরতা, খিচুনী
- দ্রুত প্রেশার কমে যাওয়া
- হঠাৎ অচেতন হওয়া বা অচেতন ভাব
(যেকোন দুটি লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটতস্থ স্বাস্থ্য কেন্দ্রে/হাসপাতালে যোগাযোগ করুন)
ডেঙ্গু প্রতিরোধে করনীয়ঃ
একমাত্র সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিকার সম্ভব। নিচে উল্লেখ করা সতর্কতাগুলো মেনে চললে এই রোগের প্রাদুর্ভাব কমানো যেতে পারে,
- জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা
- চারপাশের জায়গা পরিষ্কার- পরিছন্ন রাখা
- পানি জমে থাকতে পারে এমন জিনিসপত্র উল্টে রাখা
- ঘুমানোর সময় মশারী ব্যবহার করা
- জানালাতে মশা প্রতিরোধক নেট ব্যবহার করা
- ফুলহাতার জামা পড়া
- মশা নিধনের জন্য ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার করা
- পাতলা কিংবা ঢিলা পোশাক না পড়া
- শিশু এবং বয়স্কদের নিরাপদে রাখার জন্য বিশেষ যত্ন নেয়া
- খুব ভোরে ও সন্ধ্যায় দরজা জানালা বন্ধ রাখা
- এয়ারকন্ডিশন থাকলে ব্যবহার করা
- ডেঙ্গুর লক্ষন থাকলে ডাক্তার দেখানো