Cyber Bullying

  • Post comments:0 Comments

আমাদের মধ্যে কম বেশি সবাই CyberBullying এর শিকার হয়েছি…অধিকাংশ সময় খারাপ লাগলেই ব্লক করে দিয়ে ওইখানেই কাহিনী শেষ করার সাজেশন পেয়েছি। আর না হয় মানুষ আমাকেই খারাপ বলবে ভেবে ব্লক করে চেপে গিয়েছি।
আমি আগে খুব রিয়েক্ট করতাম সমসময়…পরে শুনলাম মানুষ আমাকে বলে যে তোমার মধ্যেই উস্কানি আছে তা না হলে বলে কেন!!! প্রোফাইল লক করো, ডিসপ্লে তে কোন ছবি দিবানা…
বাহ কি সুন্দর সলিউশন!!!!!
– তারপরো কি থেমেছিল?? না!!
এরপর একসময় মনে হল আমি ডিসপ্লে তে কোন ছবি দেইনা, তারপরও কেন ভয় পাই? আমার তো পোশাকে উগ্রতা নেই যে কাপড় এর দোষ দিবে??
– দুইদিন আগে একটা মেসেজ পাই। PMS ছিলো বলে নাকি জানি না, কেন জানি এত বেশি মাথায় রক্ত উঠে…তারপর দিলাম #Cybercrime গ্রুপে এ মেসেজ করে সব প্রুভ সহ, তাদের এত দ্রুপ রেসপন্স দেখে এত ভালো লাগলো।
আমরা চুপ করে থাকি বলেই এইসব cyber অপরাধী রা আরো পেয়ে বসে।

কিছু কথা বলি…
● আইডি hacked হয়েছে।
● ex-boyfriend ছবি viral করে দিবে।
● ফেইক আইডি খুলেছে কেউ আপনার নামে ইত্যাদি…ইত্যাদি….
স্বাভাবিক ভাবেই ভয় লাগে, মরে যেতে ইচ্ছা হয়। কিন্তু সেটা কি সলিউশন? মরে গিয়ে মুক্তি পাওয়া হয়না, বেচে থেকে জবাব দিতে হবে।
অনেক প্রেম… ছবি না দিলে প্রেম টিকবে না!! এতে ভাংলেও কিছু করার নাই!!!!
অনেক কাছের বান্ধবী তাদের সাথেও প্রাইভেট ছবি শেয়ার করা কোন ভাবেই উচিত না।
যেই ছবি দিয়ে তুমি নিজে কনফিডেন্ট, হোক তা বিকিনি পরা, হোক তা পারসোনাল মোমেন্ট যদি মনে কর দুনিয়ার মানুষ কে আমি খুশি মনে দেখাতে পারবো…শুধু মাত্র সেই ছবি ই সেয়ার করবো…মনে রাখবেন secret ততক্ষণই secret যতক্ষণ তা আপনার নিজের মধ্যে থাকবে, তাই নিজের secret নিজেকেই সাবধানে রাখতে হবে।

অবশেষে, ভয় না পেয়ে লড়াই করতে হবে এইসব cyber-criminal দের সাথে।

Leave a Reply