You are currently viewing My kitty and me

My kitty and me

  • Post comments:0 Comments

ও হচ্ছে পুটু, আমার পালা তৃতীয় বিড়াল। ওর প্রথম ঈদ আমার সাথে। এই দুঃসময় ও আমাকে এতটা মেন্টাল সাপোর্ট দিয়েছে বলার বাইরে। ওর মত দুষ্টু বিড়াল পালার আমার এই প্রথম অভিজ্ঞতা।

আজ সকালে ৬টা থেকে এক ঘন্টা পর পর ঘুম থেকে উঠিয়ে দিচ্ছিল। একবার খাওয়ানোর জন্য, বাকি বার ওর সাথে খেলার জন্য। 😅

এই ছুটির দিনে কে না আরামে ঘুমাতে চাই। শেষমেষ ৯টায় ঘুম ভাঙলো। রুমে যা যা ফেলানো যায় সব ফেলে দিয়ে আওয়াজ করে পরে ও শান্ত হলো 🙄

আম্মু বিড়াল পছন্দ করেনা তারওপর ও কালো ওর বাঁদরামি দেখে আম্মুও মজা পায়, প্রতিদিন এসে দেখে যায়। 😊

ওর আবদারের শেষ নেই। মাঝে মাঝে ওকে খাওয়ে দিতে হবে নাইলে খাবেনা। 

বাইরে যাবে বলে চিল্লায়ে বাড়ি উঠায় ফেলে, বাইরে গিয়ে বড় বিড়াল দেখে ও পুরা চুপ, ওর মত ভদ্র বিড়াল বুঝি একটাও নেই। হুমম আসলে ভাবার বিষয় 🤔

আমি কোনো কাজ একা করতে পারিনা কারণ ও দেয়না, বেশিক্ষন মোবাইলে ব্যাবহার করলে এসে ফোন কামড়াবে, বই পড়লে এসে বই এর পাতা চাবাবে নাইলে বই ফেলে দিবে 😾

এবার ওর কিছু ভালো গুন বলি, আমি যতখন কাজ করব পিসিতে ও মনিটরের পিছে গিয়ে শুয়ে থাকবে যতক্ষন না আমি কাজ শেষ করি, আমার মেন্টাল ব্রেক ডাউউন হলে ও পাশে থাকে মাঝে মাঝে আদর ও করে দেয়। যারা বিড়াল পালেন তারা নিশ্চই জানেন ওরা কিভাবে এটা এক্সপ্রেস করেন।

ফুলঅন এন্টারটেইনমেন্ট দিতে পুটু তো আছেই বোর ফীল করার কোনো চান্স এই দিবেনা। 

By: Kulsum Siddique

Leave a Reply