You are currently viewing Grounding Exercise for Anxiety

Grounding Exercise for Anxiety

  • Post comments:0 Comments

যে সময় গুলোতে আমরা anxiety বা উদ্বিগ্নতায় ভুগি আমরা বুঝতে পারি না কি করলে বা কিভাবে নিজেকে রিলাক্স করতে পারি। খুব সহজেই সচেতন ভাবে আমরা একটি এক্সারসাইজ করতে পারি। সেটা হচ্চ্ছে গ্রাউন্ডিং এক্সারসাইজ যেটা আমরা আমাদের ৫ টি সেন্স ব্যবহার করে করবো।

আমাদের ৫ টি সেন্স অর্থ্যাৎ দৃষ্টি, স্পর্শ, গন্ধ, স্বাদ এবং শ্রবণ ইন্দ্রিয় গুলো ব্যাবহার করব। তাহলে শুরু করা যাক –

৫: আপনার চারপাশে আছে এমন পাঁচটি অবজেক্ট সিলেক্ট করুন, এটি একটি কলম হতে পারে, সিলিংয়ে একটি দাগ, আপনার আশেপাশের যেকোনো কিছু হতে পারে বা এমন একটি বস্তু যা আপনি কখনও লক্ষ্য করেননি। 

৪: আপনি আপনার চারপাশে স্পর্শ করতে পারেন এমন চারটি জিনিস খুঁজে বের করুন। এটি আপনার চুল, একটি বালিশ, বা আপনার পায়ের নীচের মাটি হতে পারে।

৩: আপনি যে তিনটি শব্দ শুনতে পান তা খুঁজে বের করুন। এটি আপনার চারপাশের যে কোন শব্দ হতে পারে। ফ্যান এর শব্দ, গাড়ির হর্ন এর শব্দ বা কারো কথা বলার শব্দ। 

২: আপনি গন্ধ পেতে পারেন এমন ২ টি বস্তু খুঁজে বের করুন। আপনি আপনার অফিসে আছেন এবং পেন্সিলের গন্ধ পাচ্ছেন, অথবা হয়তো আপনি আপনার বেডরুমে আছেন এবং একটি বালিশের গন্ধ পাচ্ছেন। আপনি এর জন্য সুগন্ধি যুক্ত সাবান বা পারফিউম ও ব্যবহার করতে পারেন। 

১: আপনি স্বাদ নিতে পারেন এমন একটি খাবার খুঁজে বের করুন। এই খাবার এর স্বাদ কেমন হয় সেটা অনুভব করুন। হতে পারে সেটা চা বা কফি, পিৎজ্জা বা ঝাল কিছু। 

ঠিক এভাবে আপনি আপনার ৫ টি ইন্দ্রিয় ব্যবহার করলেন এবং এর মাধ্যমে আপনি বর্তমান সময় টা কে অনুভব করলেন। যা আপনার উদ্বেগ বা anxiety কমাতে সহায়তা করবে। আপনারা রেগুলার ১০-১৫ মিনিট করবেন। আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply