স্কুল,কলেজ,ভার্সিটি হোক আর চাকরি ক্ষেত্রেই হোক ভাইভার তারিখ পাওয়ার পর থেকেই চিন্তা শুরু….একটু চিন্তা তো স্বাভাবিক কিন্তু পড়াশুনার চেয়ে দুশ্চিনা বেশি করা, সারারাত ঘুম না আসা, হাত-পা কাপাঁ, বমি বমি মনে হওয়া, সারাক্ষন একটা ভয় কাজ করা, ঘামতে থাকা, প্রেশার আপ-ডাউন করা ইত্যাদি হলে সেটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারেনা…..আমার ফ্রেন্ড এবং আমি দুজনই ভালো প্রস্তুতি নিয়েছি কিন্তু দেখা যাচ্ছে আমি এমনই টেনশন করছি যে যা পড়েছি তাও ভুলে যাচ্ছি আর আমার ফ্রেন্ড বলছে একটু চিন্তা হচ্ছে কিন্তু সব প্রস্তুতি তো ভালোই নিয়েছি, পারব আশা করি……তাহলে ভাববার বিষয় আমিও ভালো প্রস্তুতি নিয়েছি তাও এতটা উত্তেজিত হচ্ছি , বমি বমি লাগছে আর সাথে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে ভয়ে……..কেনো!!
প্রতিনিয়ত এমন আমরা অনেক দেখছি, হয়ত আমাদের নিজেদের সাথেও হচ্ছে কিন্তু আমরা এসব নরমাল ভেবে এরিয়ে যাই…..আর অন্যদিকে এই দুশ্চিন্তা গুলো আমাদেরকে আরো ভাল করে ধরে ফেলে….
Anxiety হল একটি ব্যাধি যার ফলে অতিরিক্ত চিন্তা, উত্তেজনা, ভয় ইত্যাদির সৃষ্টি হয়ে থাকে….এই জিনিসগুলো পরবর্তিতে বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে থাকে….উপরের ঘটনাটি anxiety এর একটি অংশ।
এই anxiety কমানোর জন্য কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে……(source:google)
১. মেডিটেশন, ডিপ ব্রিদিং শরীরকে অনেকটাই আরাম দেয়, মনকে শান্ত করে।
২. ক্যাফেইন জাতীয় খাদ্য, চিনি ইত্যাদি যতটা পারা যায় এরিয়ে চলা কারন এগুলো anxiety বৃদ্ধি করতে পারে।
৩. নিজেকে pamper করা। পার্লার এ যাওয়া, ওয়েল মাসাজ করা, শপিং করা, নিজেকে ফিট রাখা ইত্যাদি….
৪. ভ্রমনে যাওয়া কারন প্রকৃতির যত কাছে যাওয়া যায় ততই শরীর-মন ভাল থাকে।
৫. একটু আগে আগে ঘুমানোর চেষ্টা করা যাতে সারারাত জেগে থাকতে না হয় এবং একটু আগে উঠার চেষ্টা করা যাতে সকালে উঠে তারাহুরা করতে না হয়।
৬. খাবার তালিকায় সবুজ সতেজ শাক-সবজি, ফলমূল রাখা।
৭. মন না চাইলেও বিভিন্ন সামাজিক প্রোগ্রাম এ অংশগ্রহন করার চেষ্টা করা।
৮. নিয়মিত রুটিন চেকআপ কারনো।
কোনো দূর্যোগ অথবা বিপদে anxiety নরমাল ধরা হয় কারন এর ফলে আমরা দূর্যোগের বিরুদ্ধে নিজেদের জাগ্রত করতে পারি কিন্তু অহেতুক এনজাইটি আমরা চাইনা। হয়ত পুরোটা শেষ হবেনা তবে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চালিয়ে
যেতে হবে।
সবশেষে বলতে চাই, নিজেকে নিজের চেয়ে ভাল কেউ বুঝেনা, জানেনা,চিনেনা তাই নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে……আগে আমার আমি তারপর সবার আমি…..সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এবং নিজের যত্ন নিন।
By Liza