৯৭->৭২ এর যাত্রা।
১ বছরে।
আমি কোন ফিটনেস এক্সপার্ট না,ডায়েটিশিয়ান ও না।
সুতরাং পোস্টে বা ইনবক্সে ডায়েট চার্ট না চাইলে আপনাদেরই লাভ।🙂
বয়সটা ৩২ এর কোঠায়।
ফিট থাকতে হলে আরো ১০ কেজি ঝাড়তে হবে। এই বছরটা টার্গেট করেছি।দেখা যাক কি হয়।
এই পর্যন্ত আসার পেছনে কাজ করেছে যে ফ্যাক্টরগুলো সেগুলো সংক্ষেপে বলছি।
সবার আগে নিজের উচ্চতা আর ওজন মেপে নিয়ে বিএমআই এবং বিএমআর হিসেব করে নিন। বিএমআই হেল্প আপনার আইডিয়াল ওয়েট কতো হবে সেটা জানতে এবং বিএমআর আপনাকে ধারণা দেবে আপনার প্রতিদিনের ক্যালরি ইনটেক কতটা হওয়া উচিত।
হিসেব নিকেশ করা হলে নিচের স্টেপ গুলো ফলো করবেন।
১. বাইরের লোভনীয় processed ফাস্ট ফুড বাদ দিন।
২. চিনি বাদ দিন। আমি ভাত যদিও বাদ দিতে পারিনি,অল্প হলেও খাই। কিন্তু চিনিজাতীয় অন্য খাবার একেবারেই বাদ।
যেমন মিষ্টি, কেক,চকলেট, আইসক্রিম এসব।
মাঝে মাঝে চুরি করে বিস্কিট খেয়ে ফেলি,তখন অন্যদিকে কার্ব কমিয়ে ফেলি। 😝😝😝
৩. প্রোটিন সোর্স খুঁজে বের করুন। মাছ-মুরগী-ডিম-পনির-বাদাম-সয়া-দুধ কী নাই!!!!!
এসবে ইনভেস্ট করুন।
দামী খাবার না খেলেও ক্ষতি নাই।কিন্তু হিসেব করলে দেখা যায় এদের মধ্যে একটা না একটা আমরা হরহামেশাই খাই। শুধু একটু হিসেব করে খেলেই হলো।
৪. প্রতিদিন পানি খান নিজের ওজনের সাথে মিলিয়ে। আমি ২.৫-৩ লিটার খেতে পারি। সেটা পানি হিসেবে,চিনি ছাড়া রং চা,ব্ল্যাক কফি কিংবা গ্রিন টি,অথবা ডাবের পানি খেতে পারেন।
৫. হাঁটুন,লিফটকে টাটা বলুন।
৬. ইন্টারমিট্যান্ট ফাস্টিং অনেক কাজে দেয়। গুগলে সার্চ করলেই পারবেন। আমি ইদানীং ১৮ঃ৬ এর উইনডো ফলো করার চেষ্টা করি। খারাপ লাগেনা।
৭. ব্যায়াম করুন ফ্রি হ্যান্ড। নাহলে চামড়া ঝুলে যায় অনেকের।আমার lower abs নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে।
৮. অন্য কোন হরমোনের সমস্যা আছে কিনা সেটা অবশ্যই চেক করে নিন।
৯.হুটহাট যে কারো ডায়েট চার্ট দেখে ঝাঁপিয়ে পড়বেন না।
সবার মেশিন আলাদা,কাজও করে আলাদাভাবে।এই কথা মাথায় রাখবেন।
১০. মোবাইলে health আর calories related অ্যাপ রাখতে পারেন। আমার বেলায় কাজে দেয় অনেক। ট্র্যাক রাখতে সুবিধা হয়।
১১. দুই বেলা গ্রিন টি খান চিনি ছাড়া। মেটাবলিজম এ অনেকটা হেল্প করে।
আর সবশেষে একটা কথা। যা খাবেন,ভালবেসে খাবেন। জোর করে খেতে গেলে।উল্টো হয় সব। গিভ আপ করার চিন্তা চলে আসে।
আগে যে আমি দুধ,ডিম আর ওটসের চেহারা দেখে নাক সিঁটকাতাম,আমি-ই এখন ওসব ভালবাসি।
বাইরের খাবার খেলেও খুঁজে বের করি গ্রিল্ড চিকেন কে। কয়দিন পরে মুরগীরা আমার বিরুদ্ধে হয়তো বিদ্রোহ ঘোষণা করবে। 😅😅😅
আবারও বলছি।আমি কোন ডায়েট এক্সপার্ট না। বিভিন্ন ওয়েট লস গ্রুপে অনেকেই আছেন যারা আমার চেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন।
আমি শুধু অভিজ্ঞতাটা শেয়ার করলাম। 🙂🙂
ভালো থাকবেন।
By: Dr Nazmun Naher Khan