You are currently viewing What is Counseling and the Importance of Counseling

What is Counseling and the Importance of Counseling

  • Post comments:0 Comments

মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত বিভিন্ন কারণে আমাদের এক্সপার্টদের থেকে কাউন্সেলিং সেশন নেওয়ার দরকার হয়। আজ কাউন্সেলিং সেশন সম্পর্কে আসুন আমরা বিস্তারিত জেনে নেই।

কাউন্সেলিং কী

খুব সাধারণভাবে দেখলে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন যেখানে একজন তার সমস্যার কথা বলছেন আর যিনি কাউন্সেলর/মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তিনি মনোযোগ দিয়ে কোনো ধরনের বিচারবিশ্লেষণ না করে তার কথা শুনছেন। একজন কাউন্সেলর তার পেশাগত প্রশিক্ষণ আর অভিজ্ঞতার আলোকে সেবা দিয়ে থাকেন যেখানে তিনি বিভিন্ন ধরনের থেরাপি ব্যবহার করে থাকেন (যেমন বিহেভিয়ার থেরাপি, সাইকোথেরাপি ইত্যাদি) ক্লাইন্টএর ওয়েলবিং আর মানসিক স্বাস্থ্য সমস্যার অবসানের জন্য।

কাউন্সেলিং সেশন গুলো কত সময় ধরে চলবে/কতগুলো সেশন লাগবে তা সম্পূর্ণই ক্লাইন্ট এর উপর নির্ভরশীল এবং বিভিন্ন ফ্যাক্টর এই বিষয়ে কাজ করে যেমন,

১। ক্লাইন্ট এর সম্প্রতি যে সমস্যারগুলো হচ্ছে তার কারনগুলো

২। ক্লাইন্ট কি নিজে থেকে কাউন্সেলিং সেবা নিতে এসেছেন কি না

৩। কাউন্সেলিং সেবা সম্পর্কে তার কতটুকু ধারনা আছে

৪। অনেক ক্লাইন্টদের ক্ষেত্রে দেখা যায় ছোটবেলা থেকেই তাদের সমস্যার শুরুটা হয়েছে

কাউন্সেলিং নেওয়া কেন জরুরী?

§  মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের দেওয়া পরামর্শ একজন ব্যক্তিকে তার জীবনের কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাহায্য করে।

§   বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার মোকাবেলা করতে এবং একটি সুস্থ পরিপূর্ণ জীবনযাপনের ক্ষমতা দেয়। 

জীবনের ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো, না বলা অনেক কথাই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং WSIF এক্সপার্টদের থেকে কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারেন আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য।

Leave a Reply