ট্রমা শব্দটির সাথে আমরা সবাই বেশ পরিচিত। আজ জানবো জেনারেশনাল ট্রমা নিয়ে। জেনারেশনাল ট্রমা হলো এমন এক ধরনের ট্রমা যা বাবা-মা, দাদা-দাদী বা নানা-নানী থেকে সন্তানে স্থানান্তরিত হয় অর্থাৎ যেসব ট্রমা ডিএনএ থেকে ডিএনএতে স্থানান্তরিত হয়।
জেনারেশনাল ট্রমার কিছু কিছু কারণ এর মধ্যে যুদ্ধ বা , প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত নিপীড়ন, সন্ত্রাস বা যৌন হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতন, এবং শিশুদের দুর্ব্যবহার এবং অবহেলার মতো ঘটনাগুলি অন্যতম ।
লক্ষণঃ এই ট্রমাটি বেশ জটিল এবং এর লক্ষণগুলোর মধ্যে কিছু হলো:
👉 উদ্বিগ্নতা
👉 বিষণ্ণতা
👉 আত্মবিশ্বাস কমে যাওয়া
👉 স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে নিতে অক্ষমতা
👉 হুটহাট রেগে যাওয়া
👉 বিশ্বাসহীনতা
👉 প্যানিক এ্যাটাক, ইত্যাদি।
প্রতিকারঃ জেনারেশনাল ট্রমা শনাক্ত করা গেলে যথার্থ চিকিৎসা ও সাহায্য দ্বারা লক্ষণগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। জেনারেশনাল ট্রমা নিয়ন্ত্রণে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে:
👉 জেনারেশনাল ট্রমার কারণ সম্পর্কে জানা ও ট্রিগার ফ্যাক্টরগুলো শনাক্ত করা।
👉 সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য এওয়ারনেস প্রোগ্রাম করা
👉 নিজের প্রতি যত্ন নেয়া।
👉 মননশীলতা অনুশীলন করা।
👉 মনোসামাজিক বিশেষজ্ঞের সাহায্য নেয়া।
👉 সামাজিক যোগাযোগমাধ্যমে এই সম্পর্কে বেশি বেশি কথা বলা।
আসুন জেনারেশনাল ট্রমা সম্পর্কে জানি এবং নিজের মনের যত্ন নিই।
Written by:
Rezouna Sharmin Sworna
Soil, Water & Environment
University of Dhaka
Associate
Women Support Initiative Forum–WSIF